শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভরা মৌসুমেও আম-লিচুর বাজার চড়া

মৌসুমের শুরুর দিকে দাম চড়া থাকলেও ভরা মৌসুমে প্রতি বছরই ফলের দাম কমতে শুরু করে। তবে এবার দেখা যাচ্ছে এর উল্টো। ভরা মৌসুমে গত তিন দিন আম, লিচুসহ প্রায় সব মৌসুমি ফলের দাম বাড়ছেই।

ফল ব্যবসায়ীরা বলছেন, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দক্ষিণের জেলা সাতক্ষীরাসহ বেশকিছু এলাকা থেকে আম সরবরাহ কমেছে। দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে অনেকে ফল সংগ্রহ করতে পারছে না। যার প্রভাব পড়ছে ফলের বাজারে।

রাজধানীর বাজার ঘুরে দেখা গেছে, খুচরা বাজারে প্রতি কেজি আম জাতভেদে ৮০-১২০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে এখন সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে গোপালভোগ ও হিমসাগর। গোপালভোগ বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকা কেজি দরে। আকার ও মানভেদে হিমসাগর বিক্রি হচ্ছে ১০০-১২০ টাকা।

এছাড়া বাজারে অল্প পরিমাণে ল্যাংড়া ও লক্ষণভোগ আম বিক্রি হচ্ছে। এই দুই জাতের আম এখনও পরিপক্ব হয়নি। খুচরা বাজারে অপরিপক্ব ল্যাংড়া বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকা দরে। তুলনামূলক কম মিষ্টি বলে পরিচিতি লক্ষণভোগ আম বিক্রি হচ্ছে ৮০-৯০ টাকায়।

রাজধানীর বিভিন্ন এলাকার ভ্রাম্যমাণ দোকানে আকার ও মানভেদে এসব আমের দাম ১০-২০ টাকা কম। সেগুলোর আকার কিছুটা ছোট এবং মান তুলনামূলক খারাপ।

আমের চেয়েও চড়া লিচুর বাজার। খুচরা বাজারে চায়না-৩ জাতের ১০০ লিচু বিক্রি হচ্ছে ৬০০-৮০০ টাকায়। দাম কিছুটা কম বোম্বায় লিচুর। এই জাতের লিচু ৪০০-৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে। দেশীয় জাতের লিচু ২৫০-৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি জাতের লিচু কিছুটা টক এবং আকারে ছোট।

রাজধানীর কারওয়ান বাজারে ফলের আড়তদার মোজাদ্দিদ মিয়া বলেন, কয়েক দিন আগেও চায়না-৩ লিচু হাজারপ্রতি চার হাজার টাকায় কিনেছি। এখন সেটা পাঁচ হাজার টাকা ছাড়িয়ে গেছে। আমের দামও বেড়েছে। প্রতি পাল্লা আমে ৫০-১০০ টাকা বেড়েছে।

তিনি বলেন, ঘূর্ণিঝড় ইয়াসের পর থেকে মৌসুমি সব ফলের বাজারই চড়া। গ্রামগঞ্জের আড়তে ফল মিলছে না। ভরা মৌসুমেও চাহিদা অনুযায়ী ফলের সরবরাহ কম। সব মিলিয়ে ফলের দাম বেড়েছে।

শনিবার (২৯ মে) বাজার ঘুরে দেখা গেছে, পাইকারিতে প্রতি পাল্লা (৫ কেজি) আম ৩৫০-৪২০ টাকায় বিক্রি হচ্ছে। লিচু প্রতি হাজার ২৩০০-৫৫০০ টাকা পর্যন্ত। এছাড়া জামের কেজি ১০০-১২০ টাকা। খুচরা বাজারে রসালো ফল জাম বিক্রি হচ্ছে ১২০-১৬০ টাকায়।

বাদামতলী ও কারওয়ান বাজারে ফলের আড়তগুলো ঘুরে দেখা গেছে, চারপাশে আম, জাম, লিচু, আনারসসহ বিভিন্ন মৌসুমি ফলের সুবাস। বেশি জমজামট আম ও লিচুর বাজার। জুনের প্রথম সপ্তাহ থেকে আমের সরবরাহ বাড়বে বলে মনে করছেন ব্যবসায়ীরা। তখন দাম কিছুটা কমবে।

ব্যবসায়ীরা জানান, প্রায় এক সপ্তাহ আগে থেকেই প্রায় সব আড়তে কমবেশি মৌসুমি ফলের কেনাবেচা শুরু হয়েছ। প্রতিদিনই বাড়ছে ক্রেতার সংখ্যা। তবে এখনও সরবরাহ বাড়েনি।

বাদামতলীর এস বি ট্রেডার্সের স্বত্বাধিকারী এস এম সুমন পাটোয়ারী বলেন, পাবনা, ঈশ্বরদী, রাজশাহী, ঠাকুরগাঁও, দিনাজপুর থেকে বেশি লিচু আসছে। আম আসছে সাতক্ষীরা, রাজশাহী, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া থেকে। কিছুদিনের মধ্যে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের আম ও লিচুর সরবরাহ আরও বাড়বে। তখন দাম কমবে এবং বিক্রি বাড়বে বলে আশা করছি।

এদিকে, রাজধানীর প্রধান বাজারগুলো ছাড়াও গলির বিভিন্ন দোকান ও ছোট বাজারেও জমজমাট মৌসুমি ফলের বাজার। ফুটপাত ও রাস্তার পাশের ভাসমান দোকানগুলোয়ও বিভিন্ন ফলের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। নগরের অভিজাত সুপারশপেও রয়েছে মৌসুমি ফলের সমাহার।

দাম নিয়ে অসন্তোষ জানিয়ে এজাজ উদ্দিন নামের এক ক্রেতা বলেন, করোনাভাইরাসের কারণে এমনিতেই মধ্যবিত্ত-নিম্নবিত্ত মানুষ সঙ্কটে দিন পার করছে। এখন ভরা মৌসুম। এসময়ে ফলের দাম এতো বেশি হলে মানুষ কিনে খাবে কীভাবে?

একই রকম সংবাদ সমূহ

কক্সবাজারে রিসোর্টের আগু.ন নিয়ন্ত্রণে, নিহ.ত বেড়ে ৬

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টের আগুন সম্পুর্ন নির্বাপণ হয়েছে। এ ঘটনায় নিহতের সংখ্যাবিস্তারিত পড়ুন

মেরুদণ্ডের চিকিৎসায় বিদেশমুখিতা কমাতে সরকারি হাসপাতালে স্পাইন ইউনিটের দাবি

সাতক্ষীরা প্রতিনিধি: মেরুদণ্ডের উন্নত চিকিৎসাসেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে দেশের প্রতিটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় দুর্গপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন

শারদীয় দুর্গাপূজা নিরাপদে, নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সাতক্ষীরার দুটি ব্যাটালিয়নেরবিস্তারিত পড়ুন

  • ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি
  • মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ
  • দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের
  • বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে বিরোধীদল দায়িত্বহীন আচরণ করছেন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য: বিশ্বব্যাংক-আইএমএফ
  • ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু
  • সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ
  • চাহিদার চেয়ে ১ কোটি টন বেশি চাল উৎপাদন
  • নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু
  • জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বস্তুনিষ্ঠতার প্রশ্নে সাংবাদিকদের আপসহীন থাকতে হবে: কাদের গনি চৌধুরী