শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারত ভ্রমণ করলেই বিপদ, বলছে শীর্ষ মার্কিন স্বাস্থ্য সংস্থা

কোভিড-১৯-এর টিকা দেওয়ার পরও ভারতে যাওয়ার ক্ষেত্রে সতর্ক করেছে মার্কিন জনস্বাস্থ্য সংস্থা। যদি যাত্রা অপরিহার্যও হয়, তবে তার আগে টিকার সব ডোজ গ্রহণের পরামর্শ দিয়েছেন তারা। খবর এনডিটিভির।

সংস্থাটি দেশটিকে সর্বোচ্চ স্তরে (৪) স্থান দিয়েছে, যা ‘কোভিড-১৯-এর অত্যন্ত উচ্চ স্তর’।

মার্কিন যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) বলেছে, ভারতে বর্তমান পরিস্থিতির কারণে পুরোপুরি ভ্যাকসিন নেওয়া ভ্রমণকারীরাও কোভিড-১৯-এ আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকতে পারেন এবং ভাইরাস ছড়িয়ে দিতে পারেন। এ কারণেই ভারতে সব ধরনের ভ্রমণ থেকে বিরত থাকা উচিত। না হলে বিপদে পড়ার আশঙ্কা রয়েছে।

সিডিসি বলছে, আপনাকে যদি ভারতে ভ্রমণ করতেই হয়, তবে ভ্রমণের আগে সম্পূর্ণ টিকা নিন। সব ভ্রমণকারীর মাস্ক পরা উচিত, অন্যদের থেকে ৬ ফুট দূরে থাকতে হবে, ভিড় এড়ানো উচিত এবং তাদের হাত ধোয়া উচিত।

পুরোপুরি ভ্যাকসিন নেয়া ব্যক্তিসহ ভারতে ভ্রমণকারীদের প্রদত্ত গাইডলাইনগুলোর মধ্যে সিডিসি সহযাত্রী নয় এমন ব্যক্তি থেকে ৬ ফুট দূরত্ব বজায় রাখতে এবং নিয়মিত হাত ধোয়ার জন্য বলেছে। এছাড়া মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

টানা কয়েকদিন ভারতে মারাত্মক রূপ ধারণ করেছে করোনাভাইরাস। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রেকর্ড ১৭৬১ জন মারা গেছেন। নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৫০ হাজার ১৭০ জন।

এ নিয়ে মঙ্গলবার (২০ এপ্রিল) পর্যন্ত ভারতে করোনায় মোট মারা গেছেন ১ লাখ ৮০ হাজার ৫৩০ জন। মোট আক্রান্তের সংখ্যা গিয়ে পৌঁছেছে ১ কোটি ৫৩ লাখ ২১ হাজার ৮৯ জনে।

ভারতে করোনা রোগী বাড়ার সঙ্গে সঙ্গে অক্সিজেনের ঘাটতি, হাসপাতালে বেড ও প্রয়োজনীয় ওষুধের ঘাটতি দেখা দিয়েছে। দেশব্যাপী ভ্যাকসিন কার্যক্রম চললেও অনেক রাজ্যে ভ্যাকসিন ঘাটতি দেখা দিয়েছে।

একই রকম সংবাদ সমূহ

ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আসা বিশ্বনেতাদের সম্মানে আয়োজিতবিস্তারিত পড়ুন

শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ব্যস্ততার মাঝে নিউইয়র্কে এক ভিন্ন সুর শোনাবিস্তারিত পড়ুন

মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১

সৌদি আরবের মক্কায় গ্র্যান্ড মসজিদের সামনে পথচারীদের হেনস্তা করা এবং আতঙ্ক ছড়ানোরবিস্তারিত পড়ুন

  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়াই একমাত্র সমাধান: জাতিসংঘে তারেক রহমান
  • নেতানিয়াহু জাতিসংঘের মঞ্চে উঠতেই বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট