ভারতে প্রশিক্ষণে যাচ্ছেন না ৫০ বিচারক, অনুমতির প্রজ্ঞাপন বাতিল


অধস্তন আদালতের ৫০ জন বিচার বিভাগীয় কর্মকর্তা ভারতের ভূপালে অবস্থিত ন্যাশনাল জুডিসিয়াল একাডেমি এবং স্টেট জুডিসিয়াল একাডেমিতে প্রশিক্ষণের জন্য যাচ্ছেন না। তাদের এ সংক্রান্ত অনুমতির প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে।
ভারতে প্রশিক্ষণের অনুমতি বাতিল করে রোববার (৫ জানুয়ারি) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
অনুমতি বাতিলের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ভারতের ভূপালের ন্যাশনাল জুডিসিয়াল একাডেমি এবং একটি স্টেট জুডিসিয়াল একাডেমিতে আগামী ১০ থেকে ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য ৫০ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে অনুমতি দিয়ে গত ৩০ ডিসেম্বর একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের নির্দেশনা মোতাবেক ওই প্রজ্ঞাপনটি রোববার বাতিল করা হলো।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। ওইদিন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে চলে যান। মূলত এরপর থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটে।
এরমধ্যে বাংলাদেশের ৫০ জন বিচারক প্রশিক্ষণ নিতে ভারতে যাচ্ছেন, এই সংবাদ প্রকাশিত হওয়ার পর তা ব্যাপক বিতর্কের জন্ম দেয়। এর পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিলো আইন মন্ত্রণালয়।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

‘জিয়াউর রহমানকে সরাসরি গুলি করে হত্যা করেন কর্নেল মতিউর’
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে কর্নেল মতিউর রহমান সরাসরি গুলি চালিয়েছিলেন বলেবিস্তারিত পড়ুন

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। আরবিস্তারিত পড়ুন

সবার জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতে গুরুত্বারোপ ডা. জুবাইদা রহমানের
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদাবিস্তারিত পড়ুন


