বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতে মন্ত্রিসভার দায়িত্ব বণ্টন: কে কোন মন্ত্রণালয় পেলেন

ভারতের নতুন মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টন হয়েছে। সোমবার (১০ জুন) এ দায়িত্ব বণ্টন হয়।

এবারো স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব সামলাবেন অমিত শাহ। প্রতিরক্ষা মন্ত্রণালয় এবারও থাকছে রাজনাথ সিংয়ের হাতে। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এস জয়শঙ্করের ওপরই আবারও আস্থা রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গুরুত্বপূর্ণ এই তিন মন্ত্রণালয়ের মতো দেশটির অর্থমন্ত্রীর পদেও পরিবর্তন আসেনি। নতুন সরকারেও অর্থ মন্ত্রণালয় সামলাবেন নির্মলা সীতারমণ।

এছাড়া যিনি যে দায়িত্ব পেলেন:

হরদীপ সিং পুরী থাকছেন পেট্রোলিয়াম মন্ত্রণালয়েই। তার ডেপুটি হচ্ছেন সুরেশ প্রভু।

ক্ষুদ্র, ছোট ও মাঝারি মন্ত্রী হচ্ছেন জিতনরাম মাঝি। তিনি বিহারের সাবেক মুখ্যমন্ত্রী।

প্রহ্লাদ জোশীকে সরিয়ে সংসদবিষয়ক মন্ত্রী করা হচ্ছে কিরেণ রিজিজুকে।

নতুন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী হচ্ছেন অন্নপূর্ণা দেবী। সেই দায়িত্বে ছিলেন স্মৃতি ইরানি। তিনি এবার হেরে গিয়েছেন। ঠাঁই পাননি ক্যাবিনেটে।

টেলিকম মন্ত্রণালয় পাচ্ছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। সেইসাথে উত্তর-পূর্ব ভারতের দফতরের দায়িত্বও পাচ্ছেন তিনি। উল্লেখ্য, ইউপিএ সরকারের আমলে টেলিকম মন্ত্রণালয়ের রাষ্ট্রমন্ত্রী ছিলেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকছেন পীযূষ গোয়েলই। তার হাতেই ছিল সেই মন্ত্রণালয়। তৃতীয় দফায় তার উপরেই আস্থা রাখলেন মোদি।

শান্তনু ঠাকুর যে দায়িত্বে ছিলেন, তাতেই থাকছেন। জাহাজ মন্ত্রণালয়ের রাষ্ট্রমন্ত্রী থাকছেন।

বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রী করা হচ্ছেন টিডিপি সাংসদ রামমোহন নাইডু। তিনি ক্যাবিনেটের কনিষ্ঠতম সদস্য। আগে সেই মন্ত্রণালয় ছিল জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার হাতে।

অশ্বিনী বৈষ্ণবের উপরই আস্থা রাখলেন নরেন্দ্র মোদি। সূত্রের খবর, তার হাতে রেল মন্ত্রণালয় মন্ত্রণালয় থাকছে। অর্থাৎ রেলমন্ত্রী থাকছেন বৈষ্ণব। সেইসাথে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় দেয়া হচ্ছে। তার হাত থেকে নিয়ে নেয়া হচ্ছে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। সম্ভবত টিডিপির হাতে যেতে পারে।

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয় থাকছেন ধর্মেন্দ্র প্রধান। অর্থাৎ ওড়িষ্যার মুখ্যমন্ত্রী যে হচ্ছেন না তিনি, সেটা একেবারে নিশ্চিত হয়ে গেল পুরোপুরি। যদিও রোববারই নিশ্চিত হয়ে গিয়েছিল।

শিবরাজ সিং চৌহানকে জোড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হলো। সূত্রের খবর, কেন্দ্রীয় কৃষি মন্ত্রণালয় এবং কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হলো মধ্যপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রীকে।

স্বাস্থ্যমন্ত্রী হচ্ছেন জেপি নড্ডা। অর্থাৎ মন্ত্রিসভায় ঢুকে বিজেপির সর্বভারতীয় সভাপতি নড্ডা পেয়ে গেলেন স্বাস্থ্য মন্ত্রণালয়। যিনি লোকসভা নির্বাচনে লড়াই করেননি। তিনি রাজ্যসভার সাংসদ। যিনি প্রথম মোদি সরকারের আমলেও স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। অর্থাৎ ‘ঘর ওয়াপসি’ হলো।

দ্বিতীয় নরেন্দ্র মোদি সরকারের স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্যকে ক্রীড়ামন্ত্রী করা হলো। সূত্রের খবর, তাকে শ্রম মন্ত্রণালয়ের দায়িত্বও দেয়া হয়েছে। অর্থাৎ তার হাতে জোড়া দায়িত্ব থাকছে।

কেন্দ্রীয় আবাসন এবং নগরোন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন হরিয়ানার সাবেক মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর। অর্থাৎ তিনি জোড়া মন্ত্রণালয় পেতে চলেছেন। তার ডেপুটি হচ্ছেন তোখন সাহু।

শক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন মনোহর লাল খট্টর। সেই মন্ত্রণালয়ের রাষ্ট্রমন্ত্রী হচ্ছেন শ্রীপদ নায়েক। অর্থাৎ হরিয়ানার সাবেক মুখ্যমন্ত্রীর ডেপুটি হচ্ছেন তিনি।

সূত্রের খবর, সোমবারের ক্যাবিনেট বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন যে আপনারা যে কাজ করছিলেন, সেটাই চালিয়ে যাবেন। অর্থাৎ যে মন্ত্রীরা যে মন্ত্রণালয়ে ছিলেন, তাতেই মোটামুটি থাকবেন বলে ইঙ্গিত দিয়েছেন।

অজয় টামটা এবং হর্ষ মলহোত্রাকে কেন্দ্রীয় সড়ক পরিবহন এবং হাইওয়ে মন্ত্রণালয়ের রাষ্ট্রমন্ত্রী করা হচ্ছে। অর্থাৎ তারা নীতিন গড়কড়ির অধীনে কাজ করবেন বলে আপাতত খবর মিলছে।

একই রকম সংবাদ সমূহ

আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আগস্টের শেষে মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে পারে বলে আভাস দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ওবিস্তারিত পড়ুন

স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত

স্পেনের উত্তরাঞ্চলীয় বার্গোস প্রদেশের ‘আভেইয়ানোসা দে মুয়োনো’ নামের মাত্র ১০ জন বাসিন্দারবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একই সংবাদ সম্মেলনের প্যানেলে যোগ দিচ্ছেন বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু: তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ
  • মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেছেন যেসব দেশের রাষ্ট্রপতিরা