সোমবার, আগস্ট ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতে যাওয়ার সময় সাতক্ষীরা জেলা আ’লীগের কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাস গ্রেপ্তার

স্বপরিবারে ভারতে যাওয়ার সময় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাস (৫৮) গ্রেপ্তার করেছে বিজিবি।

শনিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১০টার দিকে সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রাজ্যেশ্বর দাস সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের সরাপপুর গ্রামের মৃত কার্তিক চন্দ্র দাসের ছেলে। তিনি সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সদস্য।

বিজিবি সূত্র জানায়, শনিবার বেলা পৌনে দশটার দিকে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধীনস্থ ভোমরা আইসিপি দিয়ে রাজেশ্বর দাস পরিবারসহ ভারতে পলায়নকালে বিজিবি কর্তৃক তাকে আটক করা হয়।

গোয়েন্দা সূত্রের মাধ্যমে উক্ত আওয়ামী লীগ নেতার দখলে অবৈধ অস্ত্র সংরক্ষণ ও প্রদর্শনের তথ্য পাওয়া যায়। প্রাথমিক অনুসন্ধানে আরো জানা যায়, ২০০৮ সালে জাল টাকার একটি মামলা ছিল তার নামে। এছাড়াও তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় চিংড়ি মাছের ঘের দখল/আধিপত্য বিস্তার ও দূর্নীতির অভিযোগ রয়েছে বলে জানা যায়।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত ব্যক্তিকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

বিভেদ-বিভাজন চলতে থাকলে শেখ হাসিনা তালি বাজাবে: রিজভী

ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর বিভেদ-বিভাজন চলতে থাকলে শেখ হাসিনা তালি বাজাবেন বলে মন্তব্যবিস্তারিত পড়ুন

হাসিনা দেশে আসলে কী পদক্ষেপ নেওয়া হবে, জানালেন নাহিদ

আওয়ামী লীগকে পুনর্বাসন করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফবিস্তারিত পড়ুন

বিরোধীদল এখন নিষিদ্ধ আওয়ামী লীগের ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভাষায় বিরোধীদল কথা বলা শুরু করেছে বলে মন্তব্যবিস্তারিত পড়ুন

  • আহত আলিফের প্রতি সহমর্মিতা জানিয়ে চোখে ব্যান্ডেজ পরে বক্তব্য দিলেন পাটওয়ারী
  • শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বিগত ফ্যাসিবাদের দেখানো পথেই হাঁটছে সরকার: জামায়াত আমির
  • স্থানীয় সরকার নির্বাচনে তিন পার্বত্য জেলায় এনসিপির প্রার্থী থাকবে: নাহিদ ইসলাম
  • যত দিন জামায়াতে ইসলামী থাকবে, তত দিন আওয়ামী লীগও থাকবে: ফরহাদ মজহার
  • রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি
  • চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগের আহ্বান তথ্যমন্ত্রীর
  • সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী
  • কোনো নির্দিষ্ট দলের পকেটে গেলে তাদের অপকর্মের দায় সংখ্যালঘুদের নিতে হয়: নাহিদ ইসলাম
  • একাত্তর ও চব্বিশ কোনোটিকেই বিএনপি ছোট করে দেখে না : মির্জা ফখরুল
  • এমপি​ হিসেবে সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: আপিল বিভাগ