বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভুট্টা ক্ষেতে গাঁজা চাষ!

চারপাশে ভুট্টা ক্ষেত। কিন্তু সেই ক্ষেতে লাগানো হয়েছে গাঁজা গাছ। গাঁজা চাষের এমন অভিনব পদ্ধতি সবার চোখ এড়িয়ে গেলেও শেষ রক্ষা হয়নি জড়িতদের। এ ঘটনায় অভিযুক্ত দুই যুবক ধরা পড়েছে গোয়েন্দা পুলিশের (ডিবি) জালে।

বৃহস্পতিবার (১ মে) রাতে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানের পর বেরিয়ে আসে এমন চাঞ্চল্য তথ্য। এসময় মো. জুয়েল হাওলাদার (৩২) ও মো. হৃদয় মোল্লা (১৯) নামের দুজনকে আটক করা হয়।

ঝালকাঠির নলছিটির ওই ভুট্টা ক্ষেত থেকে জব্দ করা হয় বিভিন্ন আকৃতির ১৪টি গাঁজা গাছ।

ভুট্টা ক্ষেতে গাঁজা চাষের অভিযোগে আটক দুজন। ছবি: সংগৃহীত

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম উদ্দিন।

পুলিশ জানায়, তাদের কাছে তথ্য ছিল নলছিটির একটি ভুট্ট ক্ষেতের আড়ালে চাষ হচ্ছে গাঁজা। এই তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উপজেলার ফুলহরী এলাকায় এ অভিযানে নামে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। এসময় সেখানে অভিযান চালিযে দুই যুবককে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ২ যুবক ভুট্ট ক্ষেতের আড়ালে গাঁজা চাষের বিষয়টি স্বীকার করেছে।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে গাঁজা চাষের কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন

সাতক্ষীরা সদর উপজেলার ৬৫ নম্বর ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতার কারণে পাঠদানবিস্তারিত পড়ুন

মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার

মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র (মাসউক) সাতক্ষীরা কর্তৃক ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) কর্মসূচীরবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন

আগামী দিনে ক্রীড়াকে প্রাধান্য দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিকবিস্তারিত পড়ুন

  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী
  • ডেপুটি স্পিকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্যের সাক্ষাৎ
  • ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
  • বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিল সরকার
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী
  • হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল