বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভূমি অফিসের নীরব সহযোগীতায় কালিগঞ্জের গলঘেসিয়া নদীর চরে বালির ব্যবসা

আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ : কালিগঞ্জ ও আশাশুনি উপজেলার মধ্যবর্তী দিয়ে প্রবাহিত গলঘেসিয়া নদীর জেগে ওঠা চরে মাছ চাষের অজুহাতে চলছে অবৈধ বালির ব্যবসা। ভূমি অফিস থেকে একসনা বন্দোবস্ত নেওয়া হলেও বাস্তবে বালির ব্যবসাই মুখ্য হয়ে উঠেছে। স্থানীয় প্রভাবশালী মহল ও ভূমি অফিসের নীরব সহযোগিতায় দখল কার্যক্রম দিন দিন বাড়ছে। এতে একদিকে নদীর স্বাভাবিক প্রবাহ ও প্রাকৃতিক পরিবেশ ধ্বংস হচ্ছে, অন্যদিকে চরসংলগ্ন ভূমিহীন প্রকল্পের বাসিন্দারা ভোগান্তিতে পড়ছেন।

স্থানীয় সূত্র জানায়, মাত্র তিন বছর আগেও কালিকাপুর মৌজার চরটি ছিল উন্মুক্ত ভূমি। চরসংলগ্ন ভূমিহীন প্রকল্পে বসবাস করা অসহায় মানুষজন গৃহপালিত পশুপাখির চারণভূমি হিসেবে ব্যবহার করতেন। কিন্তু স্থানীয় প্রভাবশালী উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামের মোজাম ঢালীর ছেলে হাবিবুর রহমান তার প্রতিবন্ধী ভাই মো: মেহের আলীর নামে ২০২৩ সালের নভেম্বর মাসে ভূমি অফিস থেকে শর্তসাপেক্ষে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে সেখানে বালির ব্যবসা শুরু করেন। পরে মাছ চাষের অজুহাতে একসনা বন্দোবস্ত নিয়েও বালির ব্যবসা অব্যাহত রাখেন।

এতে ভূমিহীন প্রকল্পবাসীরা পড়েছেন চরম বিপাকে। বাসিন্দা নাসির, ফজর আলী, আলাউদ্দিন, রেহেনা ও জামিলা অভিযোগ করে বলেন, প্রতিদিন শত শত ট্রলি ও ড্যাম্পার চর থেকে বালি বহন করছে। প্রচণ্ড ধুলাবালি ও শব্দ দূষণে বসবাস করা দুঃসহ হয়ে পড়েছে। স্কুলগামী শিক্ষার্থীসহ সাধারণ পথচারীরাও চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

এদিকে জিওব্যাগ ফেলে ও কৃত্রিম মাটির আস্তরণ তৈরি করে নদীর স্বাভাবিক প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এর সঙ্গে আশপাশের পরিবেশও ধ্বংস হচ্ছে।

স্থানীয় শিক্ষক আমিনুল ইসলাম বলেন “ভূমি অফিসের নীরব ভূমিকা না থাকলে এ ধরনের বন্দোবস্ত সম্ভব হতো না। মাছ চাষের নামে নদীর চরে দখল করে বালির ব্যবসা চলছে। এতে নদী সংকুচিত হওয়ার পাশাপাশি পরিবেশও ভয়াবহ হুমকির মুখে পড়ছে”।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় অভিযোগ করে বলেন, ভূমি অফিস বিশেষ সুবিধা নিয়ে কোনো কিছু বিবেচনা না করেই যত্রতত্র বন্দোবস্ত দিয়ে আসছে। এতে প্রভাবশালীরা সুযোগ নিচ্ছে এবং তাদের সহযোগিতায় দখল কার্যক্রম ত্বরান্বিত হচ্ছে।

অভিযোগের বিষয়ে বালি ব্যবসায়ী হাবিবুর রহমান জানান, কালিকাপুর মৌজার আরএস ১নং খতিয়ান ও ৪৫৫৫ দাগের এক একর জায়গা ভূমি অফিস থেকে একসনা বন্দোবস্ত নেওয়া হয়েছে। বৈধভাবেই এখানে ব্যবসা করছি।

তবে প্রকল্পবাসীদের দাবি, বৈধতার আড়ালে যেভাবে বালির ব্যবসা চালানো হচ্ছে, তাতে তারা যেমন স্বাস্থ্যঝুঁকি ও ভোগান্তির শিকার হচ্ছেন, তেমনি নদী ও প্রকৃতির জন্য তৈরি হচ্ছে ভয়াবহ সংকট।

কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনুজা মণ্ডল বলেন, মাছ চাষের বন্দোবস্ত নিয়ে কেউ বালির ব্যবসা করতে পারবেন না। ভুক্তভোগীরা বিষয়টি আমাকে জানিয়েছেন। উভয় পক্ষের সাথে কথা বলে, কাগজপত্র পর্যালোচনা করে এবং সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় সচেতন মহলের দাবী অবিলম্বে চরটির বন্দোবস্ত বাতিল করে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে না আনলে গলঘেসিয়া নদী সংকুচিত হয়ে পড়বে এবং প্রকল্পবাসীসহ বৃহত্তর অঞ্চলের মানুষ দীর্ঘমেয়াদে মারাত্মক ক্ষতির সম্মুখীন হবেন।

একই রকম সংবাদ সমূহ

অগ্রগতির জাগরণ প্রকল্পের আওতায় সাতক্ষীরা ও কালীগঞ্জে যুবদের প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরায় অগ্রগতি সংস্থার বাস্তবায়নাধীন ‘জাগরণ’ প্রকল্পের আওতায় যুবদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালাবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের কৃষ্ণনগরে তোহা বাজার রক্ষার দাবিতে মানববন্ধন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগরে তোহা বাজারের জায়গা সংরক্ষণ ও উন্নয়ন এবং জনস্বার্থসংশ্লিষ্টবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র কর্তৃক গাছের চারা বিতরণ

মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র (মাসউক) কালিগঞ্জ, সাতক্ষীরা কর্তৃক ‘সদস্যদের মাঝে ফলজ, বনজবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার
  • কালীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে ত্রাণ বিতরণ, চাল বরাদ্দ বাড়ানোর কথা জানালেন কাজী আলাউদ্দীন
  • কালিগঞ্জের মানুষের পাশে রেমিট্যান্স যোদ্ধা খোকন মোল্লা, চালু করলেন ফ্রি অ্যাম্বুলেন্স
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান
  • কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে এমপি রবিউল বাশারের আকস্মিক পরিদর্শন
  • কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
  • কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ
  • ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের বাড়িঘর ভাংচুরের ঘটনায় কালিগঞ্জের হেমায়েত বিএনপি থেকে বহিষ্কার
  • সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ
  • কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বানে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত