সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভোগান্তি এড়াতে স্থায়ী বাস স্টান্ড চায় তালাবাসী

সড়কে জ্যামের ভোগান্তি এড়াতে স্থায়ী বাস স্টান্ডের দাবি তালাবাসীর । কিন্তু সে দাবি আজও পূরণ হয়নি। তালা উপশহরের রিমু কসমেটিক্স মোড়, রফিক ফটোস্টাট মোড়, ডাক বাংলো মোড়, পুরাতন থানা মোড় এবং খেয়াঘাট মোড়ের দিকে তাকালেই বাস, ট্রাক, ইজিবাইক ও মোটর ভ্যানের জটলা চোখে পড়ে। উপশহরে নির্দিষ্ট স্থানে বাস স্টান্ড না থাকায় খুলনা-পাইকগাছা গামী বাসগুলো উপশহরের রিমু কসমেটিক্স মোড়ে থেমে যাত্রী উঠানামা করায়। এতে জটলা দীর্ঘতর হয়। এতো গেলো দিনের বেলার চিত্র। সন্ধ্যা হলেই

ঢাকাগামী বিভিন্ন পরিবহন যাত্রী নেওয়ার জন্য উপশহরের প্রধান সড়কের উপর যত্রতত্র দীর্ঘক্ষণ দাড়িয়ে থাকে তখন সড়ক দিয়ে চলাচল করা ছোটবড় বিভিন্ন ধরণের পরিবহণ, পথচারী, তিন চাকর মহেন্দ্র, ইজিবাইক, মোটর ভ্যান চালকসহ স্থানীয় ব্যবসায়ীদের পড়তে হয় চরম ভোগান্তিতে।

দীর্ঘদিন ধরে বিভিন্ন মহল থেকে তালা উপজেলা সদরে গণপরিবহনের জটলা থেকে তালাবাসীদের মুক্তি দিতে একটা স্থায়ী বাস স্টান্ড নির্মাণের দাবি করা হলেও তা আজও সম্ভব হয়নি। খুলনা-পাইকগাছা সড়কের বাস চালক রফিকুল ইসলাম বলেন, গাড়ি নিয়ে দুই-চার মিনিট দাড়িয়ে থাকলেই সড়কে জ্যাম তৈরি হয়। নির্দিষ্ট স্থানে বাস স্টান্ড হলে ভালো হয়।

আমরা বন্ধু সংগঠনের সভাপতি এস এম নাহিদ হাসান বলেন, এখই যদি পরিকল্পিতভাবে বাস স্টান্ড তৈরি করা সম্ভব না হয় তাহলে আগামীতে উপজেলাবাসীর ভোগান্তি চরমে উঠবে। তালার উন্নয়নের জন্য স্থায়ী বাসস্টান্ড, বাইপাস সড়ক এখন সময়ের দাবি।

তালা উপজেলা নাগরিক কমিটির নেতা মীর জিল্লুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন ফোরামে আমরা একটা স্থায়ী বাস স্টান্ড নির্মাণের দাবি করে আসছি। কিন্তু কোন ফল আসেনি। স্কুল- কলেজ টাইমে তীব্র জ্যাম সৃষ্টি হয় তালা বাজারে। এমনই অবস্থা সৃষ্টি হয় তাতে রোগীবাহী গাড়িও পার হতে পারে না। জনপ্রতিনিধি ও প্রশাসনের নাকের ডগায় এসব ঘটলেও তা তাদের চোখে পড়ে না। দ্রুত বিষয়টি আমলে না নিলে আমরা নাগরিক সমাজ নাগরিক দাবি আদায়ে মাঠে নামবো।

তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রনব ঘোষ বাবলু বলেন, স্থায়ী বাস স্টান্ড নির্মাণের বিষয়টি উপজেলা সমন্বয় সভা ও আইনশৃঙ্খলা সভায় উপস্থাপন করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে সমন্বয় হলে বিষয়টি হয়তো দ্রুত সমাধান হবে।
এ বিষয়ে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ^াস জানান, আমরা ইতিমধ্যে বিভিন্ন পক্ষের সাথে আলোচনা করেছি। তালা থানার সামনে একটি জায়গা আছে সেখানে স্থায়ীভাবে বাস স্টান্ড নির্মাণের পদক্ষেপ নেওয়া হচ্ছে। অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে পরিকল্পনা চলছে।

একই রকম সংবাদ সমূহ

এবার মেস থেকে তরুণীসহ সাতক্ষীরার তালার জামায়াত নেতার ছেলে আটক

খুলনায় মেস থেকে তরুণীসহ মমতাজির বিল্লাহ (২৬) নামে এক যুবককে আটক করেছেবিস্তারিত পড়ুন

সাংবাদিকদের নিয়ে স্বাস্থ্য কর্মকর্তার মন্তব্যের প্রতিবাদে তালায় মানববন্ধন

সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমানের সামাজিকবিস্তারিত পড়ুন

তালার ধানদিয়ায় চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামানের নির্বাচনী গণসংযোগ

সাতক্ষীরার তালা উপজেলার ১ নম্বর ধানদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ওবিস্তারিত পড়ুন

  • সাংবাদিকদের নিয়ে স্বাস্থ্য কর্মকর্তার ফেসবুক পোস্ট, তালা প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ
  • তালায় ৩দিনে ৭০ পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • তালার ধানদিয়া ইউনিয়নে নির্বাচনী গণসংযোগে আসাদুজ্জামান আসাদ
  • তালায় দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী রেজা
  • তালায় দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও নগদ অর্থ বিতরণ
  • তালার খলিলনগরে বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী শেখ জিল্লুর রহমান
  • তালায় মণ্ডপেমণ্ডপে দুর্গোৎসব, মন্দির কমিটির সাথে মতবিনিময়ে জেলা পরিষদের প্রশাসক হাবিব
  • তালায় বাল্যবিবাহের আয়োজন বন্ধ, নেওয়া হলো মুচলেকা
  • নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল
  • তালায় উত্তরণের প্রকল্প অবহিতকরণ কর্মশালা
  • তালায় “দৈনিক রানার” পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • পাটকেলঘাটার ব্যবসায়ী কেশব সাধুর পিতার মৃত্যু, তালা প্রেসক্লাবের শোক