বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভোটকেন্দ্রে কারচুপি-পেশিশক্তি রোধে নির্দেশনা দেওয়া হয়েছে : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানিয়েছেন, অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণের লক্ষ্যে কেন্দ্রে কারচুপি, অনিয়ম ও পেশিশক্তি ঠেকাতে মাঠ প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেছেন, যে কোনো মূল্যে দ্বাদশ সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ করা হবে। কোনো রকমের বিশৃঙ্খলা যেন না হয়, পরিবেশ যেন অনুকূল থাকে ও ভোটাররা যেন উদ্বুদ্ধ হয়ে স্বাধীনভাবে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন- এই বার্তাটা কঠোরভাবে দেওয়া হয়েছে।

শুক্রবার সকালে খুলনা বিভাগের ১০ জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ী জেলার ডিসি, এসপি, ইউএনও এবং ওসিদের সঙ্গে বৈঠক করেন সিইসি। যশোরে শেখ হাসিনা আইসিটি পার্ক অডিটোরিয়ামে এ বৈঠক অনুষ্ঠিত হয়। পরে প্রেস বিফ্রিংয়ে এসব কথা বলেন তিনি।

সিইসি বলেন, আমরা কেউ ভোটকেন্দ্রের ভেতরে থাকব না। ভেতরে থাকবে প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা, পোলিং কর্মকর্তারা। ভোটকেন্দ্রের ভেতরে যেন কোনো অনিময়, কারচুপি, দখলদারিত্ব, কোনো রকমের পেশিশক্তির প্রয়োগ না হয়, সেই বিষয়ে তাদের ব্যাপকভাবে প্রশিক্ষণ ও জবাবদিহিতা নিশ্চিত করতে বলা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সচিব জাহাঙ্গীর আলম, খুলনা বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ, খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক, যশোরের জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার প্রমুখ।

বৈঠকে খুলনা বিভাগের ১০ জেলা ও ঢাকা বিভাগের ফরিদপুর, গোপালগঞ্জ এবং রাজবাড়ী জেলার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা, পুলিশ সুপার, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, বিজিবি ও আনসার বাহিনীর ২৯০ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বিকালে সিইসি যশোরের ছয়টি আসনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। সেখানে হাবিবুল আউয়াল অবাধ ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ হবে বলে নিশ্চয়তা দেন।

সভায় অংশ নেওয়া যশোর-৩ আসনের জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট মাহবুব আলম বাচ্চু জানিয়েছেন, তারা সিইসিকে খুলনা বিভাগের বিভিন্ন আসনে তাদের প্রার্থীদের প্রচারণায় বাধা দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন। হামলা-বাধার ঘটনা ঘটলে খুলনা বিভাগের সব আসন থেকে লাঙ্গলের প্রার্থীরা একযোগে নির্বাচন থেকে সরে দাঁড়াবেন বলেও জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী

উদ্বোধনের পর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শনেরবিস্তারিত পড়ুন

খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা একটি মামলার (জিয়া অরফানেজ ট্রাস্ট)বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে একটি ডকুমেন্টারি (প্রামাণ্যচিত্র) প্রদর্শনকে কেন্দ্রবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • হাসিনাকে অডিও বার্তার সুযোগ দেওয়া ভারতের ‘ডাবল স্ট্যান্ডার্ড’: রিজভী
  • পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেবো: ড. ইউনূস
  • জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী
  • মঞ্চে ড. ইউনূসের জন্য রাখা হয়নি আসন, পরে প্রধানমন্ত্রীর নির্দেশে ব্যবস্থা
  • ‘মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া দল কেন ক্ষমতাচ্যুত হলো, তার উত্তর আওয়ামী লীগকেই খুঁজতে হবে’
  • জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • জুলাই আন্দোলন ছিল জনগণের আন্দোলন: প্রধানমন্ত্রী
  • জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, এখন দেশ পুনর্গঠনের সময়: প্রধানমন্ত্রী
  • ভারত-বাংলাদেশের জনগণের মধ্যে ‘চমৎকার সম্পর্ক’ আরও এগিয়ে নিতে হবে : দীনেশ ত্রিবেদী
  • মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন অনেকেই, নতুন করে আলোচনায় যেসব নাম