বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভোমরা বন্দর আধুনিকায়ন ও অটোমেশনের লক্ষ্যে মতবিনিময় সভা

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর আধুনিকায়ন ও অটোমেশনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ২৭ নভেম্বর) দুপুরে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ ও সুইস কন্ট্যাক্ট’র আয়োজনে ভোমরা স্থল বন্দর ভবনের সভা কক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“ভোমরা স্থলবন্দরের আধুনিকায়ন ও ব্যবসার উন্নয়নে দূরদর্শি চিন্তা ভাবনা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। বেনাপোল বন্দরের তুলনায় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর বৈসম্যের শিকার। সাতক্ষীরার সকল উন্নয়নে ধীরগতি এবং এ জেলাকে ভাল চোখে দেখা হয়না।

তিনি আরো বলেন, ভোমরা স্থলবন্দরের রাস্তা ফোর লেনের কংক্রিটের রাস্তা করতে হবে। ভারতীয় সীমান্তের ঘোজাডাঙ্গার রাস্তা কংক্রিটের ফোর লেনের রাস্তা। যা ১০০ বছরেও নষ্ট হবেনা। ভোমরা স্থলবন্দরের ব্যাবসা ও উন্নয়নের স্বার্থে কাজ করতে সকলের প্রতি আহবান জানান বীর মুক্তিযোদ্ধা এমপি রবি।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ’র চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মো. আলমগীর হোসেন, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ (অর্থ প্রাশসন) সদস্য ও যুগ্ন সচিব মো. মোস্তফা কামাল মজুমদার, সাতক্ষীরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. সজীব খান, সুইস কন্ট্যাক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মুজিবুল হাসান প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফতেমা- তুজ- জোহরা, ভোমরা স্থল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মো. মনিরুল ইসলাম, সহকারি পরিচালক (ট্রাফিক) মো. মাহমুদুল হাসান, ভোমরা স্থল বন্দরের শুল্ক ষ্টেশন সহকারি কমিশনার আমির মামুন, ভোমরা সি এন্ড এফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আবু মুসা, সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজু রহমান নাসিম, সাংগঠনিক ও বন্দর সম্পাদক আমির হামজা, সদর থানার ওসি (তদন্ত) মো. বাবুল আক্তার প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে স্থলবন্দর ভবন চত্বরে অতিথিরা ফলজ, বণজ ও ঔষধী গাছের চারা রোপন করেন। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ’র চেয়ারম্যানের একান্ত সচিব মো. কবির খান প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

পিআইবি’র উদ্যোগে সাতক্ষীরায় সাংবাদিকদের প্রশিক্ষণ

সাতক্ষীরায় সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের একবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও জেলা ক্রীড়া সংস্থার অন্তর্গত ক্লাব/সংস্থারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার নগরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের ছাদ ধস, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক
  • সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা
  • সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি
  • সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল
  • সাতক্ষীরায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সংলাপ
  • সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে ৪৭ লাখ টাকার চেক বিতরণ
  • সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির নতুন কমিটি গঠন, সমাজকল্যাণ সম্পাদক সাংবাদিক হাফিজুল
  • সাতক্ষীরায় ব্রহ্মরাজপুর সরকারি প্রাইমারি স্কুলের সভাপতি হলেন প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা