বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এঁর ১৬৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে, কবিতা আবৃত্তি, রবীন্দ্র সংগীত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১২ টায় জেলা শিশু একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি, সাতক্ষীরা’র আয়োজনে এ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. রিয়াজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু। জেলা শিশু একাডেমির লাইব্রেরীয়ান শেখ রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিশু সংগঠক শেখ ফারুকুজ্জামান ডেভিড, প্রাক্তন প্রধান শিক্ষক মঞ্জুরুল হক,

জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীমা পারভীন রত্না, কণ্ঠশিল্পী চৈতালী মুখার্জী, আবৃত্তি শিল্পী দিলরুবা রোজ, মাহফুজা পারভীন লিপি প্রমুখ। এসময় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলা শিশু একাডেমির শিশু শিল্পীদের কন্ঠে সমবেত রবীন্দ্র সংগীত পরিবেশিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,
রবীন্দ্রনাথকে বাদ দিয়ে বাংলাভাষাকে কল্পনা করা যায় না। রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যকে করেছে বাজিমাত। আমাদের তার রেখে যাওয়া সমাজনীতি, অর্থনীতি অনুস্মরণ করতে হবে।

একই রকম সংবাদ সমূহ

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী