শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভোমরায় হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের তফশিল ঘোষণা

গাজী হাবিব, সাতক্ষীরা: সাতক্ষীরার ভোমরা বন্দরের পৃথক দুটি হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে তফশিল ঘোষণা করা হয়েছে। আগামী ২২ ফেব্রুয়ারী ভোমরা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজি নং- ১৭২২/০৩) ও ভোমরা বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (১৯৬৪/০৯) এর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। গত গত শুক্রবার (২৪ জানুয়ারি) অনুষ্ঠিত সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক গঠিত ২৯ জানুয়ারি ৬ জন নির্বাচন কমিশনার স্বাক্ষরিত এ নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়।

তফসিলে বুধবার (২৯ জানুয়ারি) নির্বাচন কমিশনারের অস্থায়ী কার্যালয়ের নোটিশ বোর্ডে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়।

আগামী ১ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০ টা হতে খসড়া ভোটার তালিকার উপর আপত্তি গ্রহণ এবং একই দিন বেলা ২ টা থেকে খসড়া ভোটার তালিকার উপর আপত্তি শুনানি হবে। ২ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

মনোনয়পত্র সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত নির্বাচন কমিশনারের অস্থায়ী কার্যালয় হতে সংগ্রহ করা যাবে এবং ৫ ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিল করতে হবে। মনোনয়নপত্র যাচাই-বাছাই ও প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ ৬ ফেব্রুয়ারি। প্রার্থীর আপিল আবেদন ৮ ফেব্রুয়ারি। প্রার্থীর আপিল আবেদনের উপর শুনানী হবে একই দিন বেলা ২ টা হতে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ০৯ ফেব্রুয়ারী এবং এদিন বেলা ২ টায় চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১০ ফেব্রুয়ারি সোমবার।

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২২ শে ফেব্রুয়ারি শনিবার সকাল ৯ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোমরার রাশিদা বেগম মাধ্যমিক বিদ্যালয়ে ভোট গ্রহণ ও প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে।

এছাড়া উক্ত তফসিলে উল্লেখ করা হয়েছে ,নির্বাচন কমিশনার কর্তৃক বিভিন্ন সময়ে জারিকৃত নোটিশ, নির্বাচন বিধি, বিজ্ঞপ্তি, সকলের জ্ঞাতার্থে উক্ত দুইটি শ্রমিক ইউনিয়নের নোটিশ বোর্ড ও নির্বাচনের অস্থায়ী কার্যালয়ে টানানো হবে। তাছাড়া নির্বাচনী নোটিশ বোর্ড লক্ষ্য করার জন্য সকলকে অনুরোধ জানানো হয়েছে। নির্বাচনের দিন ভোটার তালিকা অনুযায়ী নির্বাচন কমিশনের দেয়া পরিচয় পত্র ছাড়া কেউ ভোট প্রদান করতে পারবে না।

ত্রি বার্ষিক এ নির্বাচনে ভোমরার হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের (১৯৬৪/০৯) প্রধান নির্বাচন কমিশনার মো. লুৎফর রহমান মন্টু, সদস্য সচিব মো. দেলোয়ার হোসেন ও সদস্য মো. মনিরুল ইসলাম দায়িত্ব পালন করবেন। অপর ইউনিয়ন (১৭২২/০৩) এ প্রধান নির্বাচন কমিশনার মোঃ আসাদুল ইসলাম, সদস্য সচিব মোঃ আব্দুল সবুর ও সদস্য শ্রী পরিতোষ ঘোষ দয়িত্ব পালন করবেন।

একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্নের জন্য দুই প্রধান নির্বাচন কমিশনার মো. লুৎফর রহমান মন্টু এবং মোঃ আসাদুল ইসলাম সকলের সহযোগিতা কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা

চার দফা দাবি বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় পথসভা করেছেন ভূমিহীনরা। ICT কোচিং সেন্টারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় দারিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

দরিদ্র ও পিছিয়েপড়া নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে সাতক্ষীরায় সেলাইবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল

সাতক্ষীরার কলারোয়ায় মেধাবী শিক্ষার্থীরা বিনামূল্যে পেলো বাইসাইকেল। সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে কলারোয়াবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ৩শ’ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা শুরু
  • সাতক্ষীরায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
  • ধসে পড়েছে বিদ্যালয়ের ছাদ, ঝুঁকিতে শিক্ষার্থীরা
  • সাতক্ষীরার ঝাউডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা রফিকুল ইসলাম
  • সাংবাদিক মনিরুল ইসলাম মিনির ভাইয়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন
  • সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্সের উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত, দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি
  • তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ র‍্যালি
  • এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস
  • শিশুদের নোবেল খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২৬ এর জন্য মনোনীত হয়েছেন সাতক্ষীরা সুদীপ্ত মুশফিক
  • সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে আইনজীবী ফোরামের আলোচনা সভা
  • সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্যসন্ধ্যা অনুষ্ঠিত