শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মন্ত্রিসভায় রদবদল: কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে

বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠনের ছয় মাসের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল করা হয়েছে। এ দফায় মন্ত্রিসভায় নতুন করে স্থান পেয়েছেন চারজন মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী। পাশাপাশি একজন প্রতিমন্ত্রীকে মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে এবং আরও একজন মন্ত্রীর দপ্তর পুনর্বিন্যাস করা হয়েছে।

রদবদলের পর মন্ত্রিসভার সদস্যসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ জনে। এর মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া রয়েছেন ২৭ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী। এ ছাড়া মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মর্যাদায় কয়েকজন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন। কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে রয়েছেন, একনজরে দেখে নেওয়া যাক।

মন্ত্রিপরিষদ বিভাগ: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিরক্ষা মন্ত্রণালয়: প্রধানমন্ত্রী তারেক রহমান ও উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম

সশস্ত্র বাহিনী বিভাগ: প্রধানমন্ত্রী তারেক রহমান ও উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম

অর্থ মন্ত্রণালয়: মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর

পরিকল্পনা মন্ত্রণালয়: মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর ও প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়: মন্ত্রী ড. আবদুল মঈন খান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলম

স্বরাষ্ট্র মন্ত্রণালয়: মন্ত্রী সালাহউদ্দিন আহমদ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়: মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ও প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়: মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন

সমাজকল্যাণ মন্ত্রণালয়: মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন ও প্রতিমন্ত্রী ফারজানা শারমীন

পররাষ্ট্র মন্ত্রণালয়: মন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম

জনপ্রশাসন মন্ত্রণালয়: উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ ও প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী

ধর্মবিষয়ক মন্ত্রণালয়: মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) ও প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়: মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ও বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ (সচিব পদমর্যাদা)

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়: মন্ত্রী আহমেদ আযম খান ও প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়: মন্ত্রী নিতাই রায় চৌধুরী, প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ও উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

ভূমি মন্ত্রণালয়: মন্ত্রী মো. মিজানুর রহমান মিনু ও প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন

খাদ্য মন্ত্রণালয়: মন্ত্রী আফরোজা খানম ও প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়: মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

শিল্প মন্ত্রণালয়: মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ও উপদেষ্টা মো. রুহুল কবির রিজভী

বস্ত্র ও পাট মন্ত্রণালয়: মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ও প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম

বাণিজ্য মন্ত্রণালয়: মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়: মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও উপদেষ্টা মাহদী আমিন

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়: মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী মো. নুরুল হক ও উপদেষ্টা মাহদী আমিন

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়: মন্ত্রী আন্দালিভ রহমান, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ও উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়: মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ও প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

কৃষি মন্ত্রণালয়: মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ও উপদেষ্টা নজরুল ইসলাম খান

পানিসম্পদ মন্ত্রণালয়: মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ও প্রতিমন্ত্রী- ফরহাদ হোসেন আজাদ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়: মন্ত্রী আসাদুল হাবিব দুলু ও প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়: মন্ত্রী সাচিং প্রু ও প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়: মন্ত্রী মো. আসাদুজ্জামান

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়: মন্ত্রী জাকারিয়া তাহের ও প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর

শিক্ষা মন্ত্রণালয়: মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ও উপদেষ্টা মাহদী আমিন

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়: মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ও উপদেষ্টা মাহদী আমিন

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়: মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী এম এ মুহিত ও বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার (প্রতিমন্ত্রী মর্যাদা)

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়: মন্ত্রী ফকির মাহবুব আনাম ও উপদেষ্টা রেহান আসিফ আসাদ

বিজ্ঞান ও প্রযু্ক্তি মন্ত্রণালয়: মন্ত্রী ফকির মাহবুব আনাম ও উপদেষ্টা রেহান আসিফ আসাদ

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়: প্রতিমন্ত্রী মো. আমিনুল হক

সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়: মন্ত্রী শেখ রবিউল আলম এবং প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ (সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ) ও মো. রাজিব আহসান (সেতু বিভাগ)

রেলপথ মন্ত্রণালয়: মন্ত্রী- শেখ রবিউল আলম ও প্রতিমন্ত্রী- হাবিবুর রশিদ

নৌপরিবহণ মন্ত্রণালয়: মন্ত্রী শেখ রবিউল আলম ও প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান

একই রকম সংবাদ সমূহ

সৌদি আরবে হামলার তীব্র নিন্দা বাংলাদেশের

সৌদি আরবে একাধিক হুথি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এসব হামলার মধ্যেবিস্তারিত পড়ুন

এনসিপির পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটি প্রকাশ, নতুন দায়িত্বে হাসনাত-সারজিসরা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। পুনর্গঠিত কমিটিতেবিস্তারিত পড়ুন

জামায়াতের সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সম্পর্ক প্রমাণিত: রিজভী

বিরোধী দল জামায়াতে ইসলামীর সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সম্পর্ক রয়েছে এবং তাবিস্তারিত পড়ুন

  • ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী
  • স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী
  • নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী
  • দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় সৌদির কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • মেয়র নির্বাচনের জন্য আমি শতভাগ প্রস্তুত আছি: ইশরাক
  • প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন
  • সালাহউদ্দিন আহমদের ব্যর্থতার বলি হতে হবে ইশরাকদের : হাসনাত আবদুল্লাহ
  • ইশরাক ভাই ফাঁদে পড়ে গেলেন: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • এবার বাংলাদেশে সৌহার্দ্যপূর্ণ দুর্গাপূজা উদ্‌যাপিত হচ্ছে: দিনেশ ত্রিবেদী
  • জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিকায়নকৃত ওসমানী উদ্যান উদ্বোধন
  • বিএনপি নয়, আওয়ামী লীগকে মাফ করতে চেয়েছিল জামায়াত: রিজভী
  • ৭ জানুয়ারি শুরু অমর একুশে বইমেলা