শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মরিচ চাষীদের চোখে মুখে স্বপ্নের হাসি

কৃষি ভান্ডার হিসেবে খ্যাত বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় মরিচ চাষে বাম্পার ফলনের আশায় খুশি কৃষক, তাদের চোখে মুখে স্বপ্নের হাসি। উপজেলায় এ বছর বাম্পার ফলনের আশায় মরিচ ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে মরিচ চাষিরা। বিগত বছরের তুলনায় এবছর এ উপজেলায় মরিচ চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের।

মরিচ ক্ষেতে মরিচের গাছ পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছে কৃষকরা। উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের তেঘরী, চন্ডিপুর মাঠে সরেজমিনে গিয়ে দেখা যায়, কৃষকরা মরিচ ক্ষেতের আগাছা পরিস্কার পরিচ্ছন্ন করার পাশাপাশি গাছে খুঁটি বাধাসহ নানা কাছে ব্যস্ত।

নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের চন্ডিপুর গ্রামের মরিচ চাষী মুকুল হোসেন এবার তার নিজস্ব ২ বিঘা জমিতে মরিচ চাষ করেছেন। তার সাথে কথা বলে জানা যায়, প্রতি বিঘা (৩৩ শতাংশ) জমিতে মরিচ উৎপাদনে সম্ভাব্য খরচ প্রায় ৬০/৭০ হাজার টাকা।

একই গ্রামের আবু বক্কর তার আড়াই বিঘা জমিতে মরিচ চাষ করেছেন। তিনি বলেন, মরিচ চাষ একটি ব্যয়বহুল এবং পরিশ্রমী আবাদ। প্রায় সময় মরিচ ক্ষেতে মরিচ গাছের পরিচর্যা করতে হয়। কীট-পতঙ্গের আক্রমণ থেকে মরিচ গাছকে রক্ষার জন্য ৮ দিন পর পর বালাইনাশক স্প্রে এবং পুষ্ঠ ও ভালো মরিচ পাওয়ার জন্য ভিটামিন পাউডার প্রয়োগ করতে হয়।

তিনি আরো বলেন, গত বছর দেশীয় ও হাইব্রীড মরিচ চাষে কৃষকরা লাভবান হওয়ায় এবছর দ্বিগুন হারে মরিচ চাষে ঝুঁকে পড়েছে কৃষক। এবছর বিজলি, বিজলি প্লাস, ইস্পাহানী ও ১৭০১ জাতের মরিচ বেশি চাষ হয়েছে। প্রতি বিঘায় প্রায় সাড়ে ৩ থেকে ৪লাখ টাকার মরিচ বিক্রি হয়।

এ বিষয়ে নন্দীগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু’র সাথে কথা বললে তিনি সোনালীনিউজকে বলেন, এবছর নন্দীগ্রাম উপজেলায় প্রায় ৩শত ৭৫ হেক্টর জমিতে মরিচ চাষাবাদ হয়েছে। যার সম্ভাব্য উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় ১১ হাজার ২৫০মেট্রিক টন।

তিনি আরো বলেন, মরিচ গাছের গোড়ায় যেন কোনভাবেই পানি জমে না থাকে সে বিষয়ে উপজেলা কৃষি অফিস থেকে মরিচ চাষীদের সঠিক সময়ে মরিচ ক্ষেতে রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগ সম্পর্কে পরামর্শ প্রদান করছি।

এছাড়াও প্রতিনিয়ত মাঠ পর্যায়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ মরিচ চাষীদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করছে এবং সেই লক্ষে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আশা করছি এ বছর মরিচ চাষীরা বাজারে মরিচ বিক্রি করে আর্থিকভাবে লাভবান হবে যা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

একই রকম সংবাদ সমূহ

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

বাংলাদেশিদের জন্য প্রায় ২ বছর পর আগামী ২৮ জুন ট্যুরিস্ট ভিসা চালুবিস্তারিত পড়ুন

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর : প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, আগামী মাস (জুলাই) থেকেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত
  • মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী
  • হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার
  • মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক
  • একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
  • কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ
  • ‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী
  • ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার