রবিবার, নভেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মাধ্যমিক স্তর জাতীয়করণ ও শিক্ষা কমিশনের দাবিতে কালিগঞ্জে মানববন্ধন ও স্বারকলিপি

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: কালিগঞ্জে মাধ্যমিক স্তরের বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, সরকারি হাইস্কুলের শিক্ষকদের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসে পদায়ন বন্ধ রাখা এবং শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন ও স্বারকলিপি পেশ করা হয়েছে।

সারা দেশের ন্যায় ও কেন্দ্রীয় কর্মসূচির আলোকে কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি ও মাদ্রাসা শিক্ষক সমিতির আয়োজনে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সম্মুখে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গাজী মিজানুর রহমানের সভাপতিত্বে যুগ্ন সাধারণ সম্পাদক আফজাল হোসেনের সার্বিক সঞ্চালনায় উপজেলার সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের অংশগ্রহনে মানববন্ধনে বক্তারা শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দূরীকরণ, মাধ্যমিক স্তরের বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, সরকারি হাইস্কুলের শিক্ষকদের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসে পদায়ন বন্ধ রাখা এবং শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবি জানান। মাধ্যমিক শিক্ষকদের দীর্ঘদিনের দাবি জাতীয়করণ নিশ্চিত করে শিক্ষা ক্ষেত্রে বৈষম্য দূরিকরণের মাধ্যমে বৈপব্লিক পরিবর্তনের সূচনা হলে পরিবর্তিত বিশ্বের প্রেক্ষাপটে প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার যোগ্যতা সম্পন্ন মেধাবী নাগরিক তৈরির পথ উন্মুক্ত হবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

মানববন্ধনে বক্তব্য প্রদান করেন শিক্ষক সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, নলতা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও সমিতির যুগ্ন সম্পাদক আনোয়ারুল, উজ্জিবনী ইন্টিটিউটের শিক্ষক মোস্তাহিদ লিটন, সুরুত আলী মাধ্যমিকের শিক্ষক শহিদুল ইসলাম সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ। তারা প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার দৃষ্টি আকর্ষন করেন। মানববন্ধন শেষে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকতার নিকট প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবর স্বারকলিপি প্রদানের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত করে শিক্ষকবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে, ৮০ শতাংশই নারী: জুবাইদা রহমান

রোগ প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগবিস্তারিত পড়ুন

পরিচ্ছন্ন ঢাকা গড়তে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সম্পৃক্ত করতে চান প্রধানমন্ত্রী: মীর শাহে আলম

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানী ঢাকাকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তোলারবিস্তারিত পড়ুন

দেশের সব মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও খতিবদের সরকারি ভাতার আওতায় আনা হবে: তথ্য প্রতিমন্ত্রী

দেশের সব মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের পর্যায়ক্রমে সরকারি ভাতার আওতায় আনাবিস্তারিত পড়ুন

  • শেখ হাসিনা সময় এসেছে এবং সেই সময় শেষও হয়েছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত মোজেনা
  • দলিল নিবন্ধন কার্যক্রম আইন মন্ত্রণালয়ের অধীনেই থাকবে : আইনমন্ত্রী
  • শ্রমিকরা কাজে না ফিরলে রোববার থেকে কারখানা বন্ধ
  • এমপি নুসরাতের বাড়িতে আগুনে শর্টসার্কিটের আলামত পায়নি পল্লী বিদ্যুৎ
  • মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • রোজা শুরুর সম্ভাব্য তারিখ ৮ ফেব্রুয়ারি
  • তরুণদের স্বপ্নপূরণে বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ, আবেদন করবেন যেভাবে
  • শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এমপি
  • নুসরাতের বাড়িতে আগুন, পাশে থাকার ঘোষণা ছাত্রদল নেতা আবিদুলের
  • ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণা, চাকরিচ্যুত সেনাসদস্য গ্রেপ্তার
  • নাগরিক সেবা ব্যাহত হলে সংশ্লিষ্ট কর্মকর্তা তাৎক্ষণিক বরখাস্ত: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • রক্তের দাগ শুকায়নি, ভারত থেকে উঁকি দিচ্ছে ফ্যাসিস্টরা: ডেপুটি স্পিকার