সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মানবতার ফেরিওয়ালা আওয়ামী লীগ নেতা মীর মোশারফ হোসেন

মারুফ সরকার, স্টাফ রির্পোটার: বঙ্গবন্ধু হত্যার পর দেশে কর্মীবান্ধব নেতার দেখা মিলেছে খুব কমই। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বাবার আদর্শ লালন করে মানুষের কাছাকাছি যাওয়ার চেষ্টা করে যাচ্ছেন। তবে বর্তমানে প্রধানমন্ত্রীর নির্দেশিত পথে হাটছেন আওয়ামী লীগের তৃণমূল ও কেন্দ্রীয় নেতাদের অনেকেই। তেমনই একজন সিরাজগঞ্জ-৫ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ও বনানী থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক গণমানুষের নেতা মীর মোশারফ হোসেন।

কর্মীবান্ধব এই নেতা প্রতিদিনই মানবিক সেবা নিয়ে জনগণের দোরগড়ায় অবিরাম ছুটে চলছেন। যেকোন প্রয়োজনে জনগণের পাশে দাঁড়াচ্ছেন। বাড়িয়ে দিচ্ছেন সহযোগীতার হাত। মীর মোশারফ হোসেন ছাত্রজীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত।

বর্তমানে তিনি বনানী থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক দায়িত্ব পালন করছেন। আওয়ামী লীগের রাজনীতিতে বরাবরই সক্রিয় অবস্থান ছিলো মোশারফের। দলীয় সকল কর্মসূচিতে তার রয়েছে সরব উপস্থিতি। দলের জন্য নিবেদীত প্রাণ মীর মোশারফ হোসেন।

শুধু রাজনীতিতেই নয় সামাজিক কাজেও উপজেলাব্যাপী প্রশংসা কুড়িয়েছে মীর মোশারফ হোসেন । দেশের নানা ক্রান্তিকালে মানবিক সেবা দিয়ে তিনি ইতোমধ্যে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি, এনায়েতপুর ও চৌহালী) গণমানুষের মনের মাঝে জায়গা করে নিয়েছেন। বহুমুখী মানবিক ও সেবামূলক কাজ করে তিনি উপজেলার সবার কাছে পরিচিতি পেয়েছেন মানবাতার ফেরিওয়ালা হিসেবে।

বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তা মানুষের মাঝে ছড়িয়ে দিতে দ্বারে দ্বারে ছুটছেন বলে জানিয়েছেন কর্মীবান্ধব এ নেতা। মীর মোশারফ হোসেন বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আদর্শকে বুকে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তা মানুষের মাঝে ছড়িয়ে দিতে আমি কাজ করছি। এছাড়া সিরাজগঞ্জ -৫ আসনের জনগণের ইচ্ছায়ই আমি রাজনীতি করি। তাদের ভালোবাসা ও সমর্থন আমাকে এই পর্যন্ত এনেছে। আমি বরাবরই জনগণকে নিয়ে রাজনীতি করি এবং করতে চাই। আমি আশা করি এই বার নেত্রী আমাকে মূর্ল্যায়ন করবে । আমি আশাবাদী এই বার আমার যোগ্যতা যাচাই করে আমাকে মনোনয়ন দেবে। আমাকে যদি মনোনয়ন দেয় আর আমি যদি সংসদ সদস্য হতে পারি আমি আমার নদীভাঙ্গন এলাকার জন্য কাজ করে যাবো।

তিনি আরো বলেন, যেহেতু এটি আমার বোনাস জীবন আমি ২১ আগস্ট প্রেনেড হামলা থেকে বেঁচে ফিরেছি তাই আমার বোনাস জীবন আমি আমার সাধারন জনগনের জন্য কাজ করে যাবো । আমার এলাকায় অনেক কাজ বাকি আছে সেগুলো কাজ করবো। আর মৃত্যু পর্যন্ত আমার এলাকার উন্নয়ন ও মানুষের মঙ্গলের জন্য কাজ করে যাবো। আপনারা সবাই আমার জন্য শুধু দোয়া করবেন।

একই রকম সংবাদ সমূহ

নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে মার্কিনবিস্তারিত পড়ুন

গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা

জাতীয় সংসদের অফিসিয়াল প্যাড, সাদা কাগজ কিংবা লাল-কালো কালির আঁচড়-প্রতিটি পাতাতেই যেনবিস্তারিত পড়ুন

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার

রাজধানী শেরেবাংলা নগরের আত্মহত্যার প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজীবিস্তারিত পড়ুন

  • আওয়ামী লীগের দোসররা নাশকতার পথ বেছে নিয়েছে: রেল প্রতিমন্ত্রী
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • নতুন সংবিধানের মধ্যে যাওয়ার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ
  • ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা ‘বিচ্ছিন্ন ঘটনা’: স্বরাষ্ট্রমন্ত্রী
  • আদালতে জামিননামা জমা দিলেন এমপি গাজী নজরুল
  • বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: পানিসম্পদমন্ত্রী
  • ২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা
  • প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না: শফিকুর রহমান
  • আমরা সরকারের বিরুদ্ধে না, দেশের বিরুদ্ধেও না: কর্নেল অলি
  • সরকার ১৪শ মানুষের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: জামায়াত আমির