বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার উপকূলে মার্কিন সাবমেরিনের টর্পেডো হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মৃতদেহ নিজ দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে শ্রীলঙ্কা। শুক্রবার (১৩ মার্চ) এই মরদেহ প্রত্যাবাসনের ঘোষণা দেওয়া হয়েছে।

শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র থুশারা রদ্রিগো জানিয়েছেন, ইরান থেকে পাঠানো একটি চার্টার্ড বিমানের মাধ্যমে মরদেহগুলো নিয়ে যাওয়া হবে।

৪ মার্চ শ্রীলঙ্কার উপকূলের কাছাকাছি আন্তর্জাতিক জলসীমায় ইরানের যুদ্ধজাহাজ আইআরআইএস দেনা মার্কিন সাবমেরিনের টর্পেডো হামলায় ডুবে যায়। ওই ঘটনায় ৮৪ জন নাবিক নিহত হন।

থুশারা রদ্রিগো বলেন, আমাদের নৌবাহিনী যে ৩২ জন নাবিককে উদ্ধার করেছে তারা শ্রীলঙ্কাতেই থাকবে। তিনি আরও জানান, আহত নাবিকদের বিষয়ে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তবে মরদেহ ফেরত পাঠানোর প্রক্রিয়ায় তারা সরাসরি জড়িত নয়।

এদিকে, দেনা জাহাজটি ডুবে যাওয়ার একদিন পর আরেকটি ইরানি যুদ্ধজাহাজ আইআরআইএস বুশেহরকে শ্রীলঙ্কার জলসীমায় প্রবেশের অনুমতি দেওয়া হয়। শ্রীলঙ্কা বর্তমানে জাহাজটি ও এর ২১৯ জন নাবিককে নিরাপদ আশ্রয় দিয়েছে।

জাহাজ দেনা থেকে উদ্ধার হওয়া ৩২ নাবিকের মধ্যে যাদের হাসপাতালে ভর্তি করা হয়েছিল, তাদের মধ্যে ২২ জন এরই মধ্যে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে শ্রীলঙ্কায় মোট ২৫১ জন ইরানি নাবিক অবস্থান করছেন।

এদিকে, আরেকটি তৃতীয় ইরানি জাহাজ শ্রীলঙ্কার পাশ দিয়ে অতিক্রম করে ভারতের দক্ষিণাঞ্চলীয় কোচি বন্দরে নিরাপদ আশ্রয়ে প্রবেশ করেছে।

ওই জাহাজের ১৮৩ জন নাবিক বর্তমানে ভারতের হেফাজতে রয়েছেন।

কলম্বো এবং নয়াদিল্লি জানিয়েছে, ‘মানবিক বিবেচনা’ থেকেই তারা ইরানি নাবিকদের আশ্রয় দিয়েছে। কারণ আশঙ্কা ছিল, মার্কিন হামলায় তারাও নিহত হতে পারেন।

একই রকম সংবাদ সমূহ

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা জাপানের প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করেছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। তিনি বাংলাদেশকেবিস্তারিত পড়ুন

অংশীদারিত্ব আরও জোরদারে প্রতিশ্রুতি দুই প্রধানমন্ত্রীর

বাণিজ্য, অবকাঠামো, গভীর সমুদ্র বন্দর এবং বৈদেশিক বিনিয়োগ খাতে অংশীদারিত্বকে আরও জোরদারবিস্তারিত পড়ুন

বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

বাংলাদেশে স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য গবেষণা, মাতৃ ও শিশুস্বাস্থ্য এবং আধুনিক চিকিৎসা অবকাঠামোর উন্নয়নেবিস্তারিত পড়ুন

  • ‘বিগ-বি’ উদ্যোগে একমত জাপান, এক লাখ কোটি ইয়েন বিনিয়োগ প্রত্যাশা
  • বাংলাদেশ-জাপান বন্ধুত্ব হোক যৌথ সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
  • জাপানকে বাংলাদেশের পরীক্ষিত বন্ধু বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক
  • বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • ‘বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে’
  • নির্বাচনের আগে ইসরায়েলে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভ
  • ফ্রান্স থেকে আলবেনিয়া, ইতালি-স্পেন-পর্তুগালে ছড়িয়েছে বিক্ষোভ
  • সৌদি আরবে হামলার তীব্র নিন্দা বাংলাদেশের
  • বাণিজ্য কূটনীতির লক্ষ্য নিয়ে ভারতে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও
  • উত্তাল ফ্রান্স, বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
  • দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় সৌদির কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী