বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মালয়েশিয়ায় অভিযান, ৯৫ বাংলাদেশিসহ আটক তিন শতাধিক

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের অভিযানে ৯৫ বাংলাদেশিসহ তিন শতাধিক অভিবাসী আটকের খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টায় অভিযানে তাদের আটক করা হয়।

জালান ইকো ম্যাজেস্টিক ১/২ সি, কাজাংয়ে একটি শেয়ার্ড হাউস এলাকায় অভিবাসন বিভাগ এ অভিযান চালায় বলে জানিয়েছে মালয়েশিয়ার অভিবাসন মহাপরিচালক খায়রুল দাজেমি। এ সময় ৩২৬ জন বিদেশি ও ৯৫ জন বাংলাদেশিকে আটক করা হয়। কাগজপত্র যাচাইয়ের পর ২৯৭ জনকে রেখে বাকিদের ছেড়ে দেওয়া হয়।

অধিকতর তদন্তের জন্য আটকদের সিমোনিয়াহ ইমিগ্রেশন ডিপোতে ১৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। খায়রুল দাউদ বলেন, যেসব বিদেশিদের আটক করা হয়েছে তাদের অধিকাংশই নির্মাণশ্রমিক। কেউ কেউ ব্যবসায়ী।

তিনি জানান, আটকদের মধ্যে ৯৫ জন বাংলাদেশি, ৯৪ জন ইন্দোনেশিয়ান পুরুষ ও ২৮ জন নারী রয়েছেন। এছাড়া মিয়ানমারের ৬৬ জন, ঘানার একজন এবং ভিয়েতনামের ৬ জন পুরুষ ও সাতজন নারী রয়েছেন।

খায়রুল দাজেমি দাউদ গণমাধ্যমকে জানান, আশপাশের বাসিন্দারা অভিযোগ করেছেন, এমন জনবসতি রয়েছে যেখানে উপচেপড়া ভিড়। তাদের কেউই স্বাস্থ্যবিধি মানেন না।

আইন ৪৪৬ মেনে না চলার অপরাধে এসব শ্রমিকদের নিয়োগকারীদেরকে ৫০ হাজার রিঙ্গিত জরিমানা করা হবে। এর আগে নিয়োগকর্তাদেরকে আইন ভঙ্গের অপরাধে তিন লাখ ৫০ হাজার রিঙ্গিত জরিমানা করা হয়েছিল।

যাদের আটক করা হয়েছে তারা ধারা ৬ (১) এর অধীনে অপরাধ করেছেন। কারণ, তাদের কাছে বৈধ ভ্রমণ কাগজপত্র বা ধারা ১৫ (১) সি নেই বলে জানিয়েছেন অভিবাসন মহাপরিচালক খায়রুল।

একই রকম সংবাদ সমূহ

২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি; বাড়লো অনুদানও

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছর সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়বিস্তারিত পড়ুন

শেখ হা‌সিনা বাংলাদেশে আসার আর কোনো চান্স নাই: হুমায়ুন ক‌বির

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার বাংলাদেশে আর আসার কোনো চান্স নাই বলেবিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে প্রথমবারেরবিস্তারিত পড়ুন

  • গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য
  • আলোচনা করে সংবিধানে ‘ইনক্লুসিভ’ সংশোধনী আনতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী
  • উন্নয়ন প্রকল্পে পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির
  • অপতথ্য রোধে সামাজিক ও রাজনৈতিক সচেতনতা দরকার : তথ্য উপদেষ্টা
  • নাশকতাকারীদের বিরুদ্ধে যে ঘোষণা দিলেন গয়েশ্বর
  • দেশের সকল বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসা পরিচালনা কমিটি পুনর্গঠনের নির্দেশ
  • সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকরা যেন নিপীড়নের শিকার না হন, সতর্ক সরকার
  • ১২৩ বছর বয়সেও চশমা ছাড়াই কোরআন পড়েন আব্বাস
  • পাকিস্তানের অনুমতি না পাওয়ায় ঢাকায় আসেনি রূপপুরের জ্বালানি
  • জাতীয় ও স্থানীয় নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়, জানতে রুল
  • রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল