রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মিনারুলের সেই সুসজ্জিত নৌকা এখন সাতক্ষীরা শহরে !

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সড়কপথে বিশেষ সাজে সজ্জিত নৌকা নিয়ে সচেতনতামূলক প্রচারে নেমেছে খুলনার কয়রা উপজেলার মিনারুল ইসলাম।

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ প্রচার , শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে তিনি দেশের প্রত্যন্ত অঞ্চলে প্রচার করে বেড়াচ্ছেন নানা তথ্য। করোনা ভাইরাস প্রতিরোধে মানুষের মাঝে মাস্কও বিতরণ করছেন মিনারুল। মানুষকে সচেতন করাই তার মূলউদ্দেশ্য।

ব্যাটারী চালিত ইজিবাইকের উপর বিশেষ কায়দায় নির্মিত সু-সজ্জিত নৌকা চড়ে দেশের ৬৪ জেলা ভ্রমন করবেন তিনি। রোববার সকালে বিশেষ সাজে সজ্জিত সেই নৌকা চড়ে সড়ক পথে সাতক্ষীরা জেলা শহরে প্রচারে নামেন মিনারুল ইসলাম। তার প্রচার নৌকাকে ঘিরে মানুষের ভীড় আর কৌতুহল শুরু হয়। করতালি দিয়ে মানুষ তাকে বরন করে নিচ্ছেন। এতেই বিজয় খুশি মিনারুল।

রোববার সকাল থেকে সাতক্ষীরা জেলা শহরের নিউ মার্কেট মোড়, শহীদ আব্দুর রাজ্জক পার্ক, প্রেসক্লাব মোড়, কলেজ মোড়, তুফান কোম্পানীর মোড় , সাতক্ষীরা বাস টার্মিনাল, নারিকেল তলার মোড়, আশাশুনিসহ বিভিন্ন এলাকায় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ প্রচার কনের। করোনা প্রতিরোধে মানুষের মাঝে মাস্কও বিতরণ করেন।

মিনারুল ইসলাম জানান, তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে (এটিএন বাংলা) ডেকোরেটর কর্মচারি পদে চাকরি করেন। লেখাপড়া তেমন জানেন না। খুলনা জেলার কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের নাকশা গ্রামে তার বাড়ি। পিতার নাম মোকছেদ সরদার। স্ত্রী ও দুই মেয়ে নিয়ে ঢাকাতে বসবাস করেন।

তিনি জানান, বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে ভালোবেসে নিজের ৫ কাঠা জমি বিক্রি করে গত ১৭ মার্চ সড়কপথে নৌকা ভ্রমনে বের হয়েছেন। এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান তার এই নৌকাযোগে প্রচারাভিযানের শুভ উদ্বোধন করেন। ঢাকা, খুলনাসহ এ পর্যন্ত ২৮টি জেলা তিনি ভ্রমন করেছেন। পর্যায়ক্রমে ৬৪টি জেলা ভ্রমন করতে চান তিনি। তার উদ্দেশ্য বঙ্গবন্ধুর ঐতিহাসিক সব ভাষণ প্রত্যন্ত অঞ্চলের মানুষের সামনে তুলে ধরা, শেখ হাসিনার উন্নয়নের চিত্র মানুষকে জানানো এবং করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক বিতরণ করা। যেখানেই যাচ্ছেন সেখানেই শত শত মানুষের ভালোবাসা তাকে আপ্লুত করছে, বলে জানান।

মিনারুলের নৌকায় সিসি ক্যামেরা, নিজস্ব জেনারেটর, প্রচার মাইক, হ্যান্ড মাইক, ৮টি ব্যাটারী, ল্যাপটপ, ভিডিও ক্যামেরা, আগুন নিভানোর গ্যাস সিলেন্ডার, বিভিন্ন ধরনের ব্যানার-ফেসটুন রয়েছে। বঙ্গবন্ধু, শেখ হাসিনা, শেখ রেহানা , সজিব ওয়াজেদ জয়, মাওলানা ভাসানী, শেরেবাংলা এ কে ফজলুল হকসহ জাতীয় নেতাদের ছবি রয়েছে নৌকার গায়ে সাটানো।

ইজিবাইকের উপর বিশেষ পদ্ধতিতে নৌকাটি তৈরী করতে তার সময় লেগেছে প্রায় এক মাস। তিনি আরও জানান, নৌকাটি সাজাতে তার খরচ হয়েছে প্রায় ৫ লাখ টাকা। কয়রায় তার নিজের নামীয় ৫ কাঠা জমি বিক্রি করে ৮ লাখ টাকা এবং নিজের গচ্ছিত আরও ৫ লাখ টাকা নিয়ে তিনি বের হয়েছেন। ১৩ লাখ টাকা তার খরচ হবে। নৌকাযোগে প্রতিঘন্টায় তিনি ২৫ থেকে ৩০ কি:মি: রাস্তা চলতে পারেন।

মিনারুল জানান, দেশের ৬৪ জেলা ভ্রমন শেষে তিনি নৌকাটি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে চান। তার নৌকায় সিসি ক্যামেরা লাগানো রয়েছে। ওই সিসি ক্যামরায় ফুটেজও তিনি বঙ্গবন্ধু কন্যার হাতে তুলে দিতে চান। গ্রামের মানুষ বঙ্গবন্ধু এবং শেখ হাসিনাকে যে কত ভালোবাসেন তা সিসি ক্যামেরার ফুটেজে প্রমান মিলবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি বারী ও সম্পাদক রাজ্জাক

“রাজনীতি যার যার শ্রমিক সব এক কাতার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

খসড়া প্রবিধানমালা-২০২৬ দ্রুত চূড়ান্তের দাবিতে সাতক্ষীরায় অবস্থান কর্মসূচি

খসড়া প্রবিধানমালা-২০২৬ দ্রুত চূড়ান্ত করে তা কার্যকর করার দাবিতে সাতক্ষীরায় অবস্থান কর্মসূচিবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্স’র উদ্যোগে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ
  • সাতক্ষীরায় কমিউনিটি পর্যায়ে যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা প্রণয়ন বিষয়ক পরামর্শ সভা
  • সাতক্ষীরায় কিশোরকণ্ঠ মেধাবৃত্তি ২০২৬’র উদ্বোধন
  • উপকূলীয় জলবায়ু ঝুঁকি মোকাবিলা : সাতক্ষীরায় শিক্ষার্থীদের ৫ হাজার বৃক্ষরোপণ
  • সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
  • দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী
  • সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতা
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা
  • কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় অভিভাবক সমাবেশ ও স্বাস্থ্য সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে জামায়াতের দুই এমপির মতবিনিময়