মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি এবং রুহুল কবির রিজভী আহমেদকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এমপিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে সাতক্ষীরা জেলা ছাত্রদল।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকালে সাতক্ষীরা জেলা ছাত্রদলের উদ্যোগে শহরে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে নতুন দায়িত্বপ্রাপ্ত নেতাদের অভিনন্দন জানান এবং বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আনন্দ মিছিলে সাতক্ষীরা জেলা ছাত্রদলের সভাপতি এস কে এম আবু রায়হান ও সাধারণ সম্পাদক জে এম দুদায়েভ মাসুদ খান (অর্ঘ্য) নেতৃত্ব দেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাজী আয়ুব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ মাহমুদ রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফারহান মাসুকসহ জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ ছাড়া সাতক্ষীরা জেলা ছাত্রদলের অধীনস্থ উপজেলা, পৌর, কলেজ, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ছাত্রদলের নেতৃবৃন্দ আনন্দ মিছিলে অংশ নেন।

মিছিল শেষে জেলা ছাত্রদলের সভাপতি এস কে এম আবু রায়হান বলেন, নতুন দায়িত্বপ্রাপ্ত নেতাদের নেতৃত্বে বিএনপি আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে। তারা দলের চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলন ও দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় নেতাকর্মীরা বিএনপির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান, রাষ্ট্রপতি হিসেবে মনোনীত মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা

‎সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি

সাতক্ষীরা সদর উপজেলার সুলতানপুর বড়বাজার শহর কাঁচা ও পাকামাল ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী

সাতক্ষীরায় ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সদর জামায়াতের যুব দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত
  • সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক
  • ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী
  • অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • বাকস্বাধীনতা নিশ্চিত ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণ জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের