বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মির্জা ফখরুলের নেতৃত্বে চীন যাচ্ছে বিএনপির প্রতিনিধিদল

চলতি মাসের শেষ দিকে চীন সফরে যাচ্ছে বিএনপির একটি প্রতিনিধিদল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ অন্তত ১০ জন এ সফরে যাচ্ছেন। সবকিছু ঠিক থাকলে ২৪ জুন দেশটিতে যাওয়ার কথা রয়েছে। বর্তমান প্রেক্ষাপটে এই সফরকে গুরুত্বপূর্ণ হিসাবে দেখা হচ্ছে।
বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপির প্রতিনিধিদল চীন যাচ্ছে। চীনা সরকারসহ কমিউনিস্ট পার্টির মধ্যে সম্পর্ক উন্নয়নে জোর দিতে এই সফর। এদিকে ১৭ জুন ঢাকায় মার্কিন একটি প্রতিনিধিদলের সঙ্গে বিএনপির বৈঠক করার কথা রয়েছে।

চীন সফর প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেন, এর আগে চীন গিয়েছিলাম সেটি ছিল-মালটিপার্টি ডেলিগেশন। ওখানে বিএনপি, বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র ও সাংবাদিকরা ছিলেন। এখন যেটা যাবে সেটা হচ্ছে বিএনপির ডেলিগেশন। এটা মহাসচিব (বিএনপি) নেতৃত্ব দেবেন। সিনিয়র ১০ জনের মতো যাবেন। যদি সব কিছু অরগানাইজ হয়ে যায়, তাহলে জুনের শেষ দিকে যাওয়ার কথা। পার্টি টু পার্টির মধ্যে সম্পর্ক বাড়ানোই এই সফরের উদ্দেশ্য। ওখানে (চীন) সাধারণত পার্টি এবং সরকার একসঙ্গে কাজ করে থাকে।

জানা গেছে, প্রতিবেশী দেশগুলোর রাজনৈতিক দলগুলোর সঙ্গে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি বিভিন্ন সময় সংলাপ করে থাকে। এর আগেও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলকে চীন আমন্ত্রণ জানিয়ে ছিল। এবারের প্রেক্ষাপট অনেকটা ভিন্ন। বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃত্বকে আমন্ত্রণ জানিয়েছে চীনের কমিউনিস্ট পার্টি। সম্ভাব্য এ সফরে দুই দেশের সম্পর্ক উন্নয়নের পাশাপাশি বাংলাদেশের আসন্ন নির্বাচন ও রাজনীতির বিষয়টি উঠে আসবে বলে মনে করা হচ্ছে।

এর আগে গত মাসের শেষ দিকে চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বেইজিংয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেয় বিএনপির একটি প্রতিনিধিদল। ওই সময় প্রতিনিধিদল চীনসহ দক্ষিণ-পূর্ব এশিয়া, উত্তর-পূর্ব এশিয়া এবং দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশের রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে সংলাপে অংশ নেন। এরও আগে চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপিসহ সাতটি রাজনৈতিক দল মিলিয়ে একটি প্রতিনিধিদল দেশটি সফর করে। তখন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছিলেন।
সূত্র: যুগান্তর

একই রকম সংবাদ সমূহ

শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান বলেছেন, শিশুদের শৈশব হতেবিস্তারিত পড়ুন

চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চলতি অক্টোবরের শেষ সপ্তাহে চার দিনের সফরেবিস্তারিত পড়ুন

জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী

জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার,বিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
  • ৩ মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়ার টার্মিনাল চুনকুটিয়ায় স্থানান্তর হবে : ডিএমপি কমিশনার