বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মেডিকেল কলেজ ২১ আগস্ট থেকে খুলছে , আদেশ সোমবার

আগামী ২১ আগস্ট (শনিবার) থেকে দেশের সব মেডিকেল কলেজ খুলে দেয়া হচ্ছে। এদিন থেকেই মেডিকেল কলজের ক্লাস শুরু হবে। এরমধ্য দিয়েই দীর্ঘ প্রায় দুই বছর পর সশরীরে পাঠদান শুরু হচ্ছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ সূত্রে জানা গেছে, সম্প্রতি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে দেশের সব মেডিকেল কলেজ খুলে দেয়ার প্রস্তাব করা হয়েছিল। সেই প্রস্তাবে অনুমোদন দিয়েছে করোনা মোকাবিলায় গঠিত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

সূত্র আরও জানায়, ২১ আগস্ট থেকে দেশের সব মেডিকেল কলজে খোলা হলেও শুরুতে শুধুমাত্র পঞ্চম বর্ষ ও দ্বিতীয় বর্ষের ক্লাস নেয়া হবে। এর পর পর্যায়ক্রমে অন্যান্য শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু করা হবে।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা শুক্রবার (১৩ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা জানান, সার্বিক পরিস্থিতি বিবেচনায় মেডিকেল কলেজগুলো খুলে দেয়ার জন্য জাতীয় কারিগরি পরামর্শক কমিটির কাছে অনুমতি চাওয়া হয়েছিল। তারা আগামী ২১ আগস্ট থেকে মেডিকেল কলেজ খোলার অনুমতি দিয়েছে।

তিনি বলেন, অনুমতিপত্র এখনো আমাদের হাতে আসেনি। আগামী সোমবার (১৬ আগস্ট) অথবা মঙ্গলবার (১৭ আগস্ট) অনুমতিপত্র পেতে পারি৷ এরপর সেটি দেখে আদেশ জারি করা হবে।

ওই কর্মকর্তা আরও বলেন, শুরুতে দ্বিতীয় ও পঞ্চম বর্ষের ক্লাস শুরু হবে। কিছুদিন পর দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা। সেজন্য তাদের প্রাধান্য দেয়া হচ্ছে। এছাড়া পঞ্চম বর্ষের শিক্ষার্থীরা ইন্টার্ণ করবে। এই দুই ব্যাচের ক্লাসের অবস্থা দেখে আগামী মাস থেকে সব বর্ষের ক্লাস শুরু করা হবে।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

ডিএনডি বাঁধ নিয়ে সরকারের নতুন পরিকল্পনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩বিস্তারিত পড়ুন

বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

যাত্রীদের বাড়তি চাপ ও চাহিদা বিবেচনায় নিয়ে মেট্রোরেলের চলাচলের সময় ২০ মিনিটবিস্তারিত পড়ুন

  • সংসদ সদস্যদের ‘কার্যপ্রণালি বিধি ওরিয়েন্টেশন’ প্রোগ্রাম অনুষ্ঠিত
  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • প্রতিটি মানুষের কথা চিন্তা করেই হচ্ছে আগামীর বাজেট: অর্থমন্ত্রী
  • মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • বিদ্যুতের দাম বাড়লো
  • আরেকটা দেশের পরাজিত নেতার কথা আমাদের আলোচনার বিষয় নয়
  • অবশেষে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বাংলাদেশিদের জন্য মিললো বড় সুখবর
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা