বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মেডিকেল টেকনোলজিস্টদের ১০ গ্রেড বাস্তবায়নের দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন

সরকারী – বেসরকারি মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ গ্রেড বাস্তবায়নের দাবিতে সারাদেশের ন্যায় সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় শহরের খুলনা রোড মোড়ে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সাতক্ষীরা সদর হাসপাতালের ল্যাব ইনচার্জ মোঃ আব্দুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন,ইসলামী ব্যাংক হাসপাতালের ল্যাব ইনচার্জ মীর সৈকত, সদর হাসপাতালে সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট গোলাম কিবরিয়া, ইসলামী ব্যাংক হাসপাতালের সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট রব্বুল হাসান, মাথাতাব উদ্দিন মেমোরিয়াল ক্লিনিকের মেডিকেল টেকনোলজিস্ট লুৎফুর রহমান মুন্না, আনোয়ারা মেমোরিয়াল ক্লিনিকের ল্যাব ইনচার্জ তুষার প্রমুখ। এসম বক্তারা বলেন,

বাংলাদেশের সকল ডিপ্লোমাধারীরা দশম গ্রেড হলেও শুধুমাত্র মেডিকেল টেকনোলজিষ্ট ও ফার্মাসিস্টরা ১১ গ্রেড রয়ে গেছে। এই দশম গ্রেড তাদের দাবি নয় এটি তাদের অধিকার। এসময় সৈকত হোসেন আরো বলেন মেডিকেল টেকনোলজিস্টরা এমন একটি শ্রেণী যারা লোক চক্ষুর অন্তরালে থেকে নিজের জীবনে ঝুকি নিয়ে নির্ভুল রোগ নির্ণয় করে থাকে। without Medical Technologist your doctor is just guessing, তারা আরো বলেন আমাদের শক্তপথে হাঁটতে বাধ্য করবেন না। মাননীয় স্বাস্থ্য উপদেষ্টার কাছে উদাত্ত আহবান অনতিবিলম্বে আমাদের দাবি মেনে নিন। অন্যথায় দাব না মানা হয় সারাদেশের সকল মেডিকেল টেকনোলজিস্ট একযোগে কর্ম বিরতিতে যাবে এমন হুশিয়ারী দেন বক্তারা।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

পিআইবি’র উদ্যোগে সাতক্ষীরায় সাংবাদিকদের প্রশিক্ষণ

সাতক্ষীরায় সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের একবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা
  • সাতক্ষীরার নগরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের ছাদ ধস, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক
  • সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা
  • সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি
  • সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল
  • সাতক্ষীরায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সংলাপ
  • সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে ৪৭ লাখ টাকার চেক বিতরণ
  • সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির নতুন কমিটি গঠন, সমাজকল্যাণ সম্পাদক সাংবাদিক হাফিজুল
  • সাতক্ষীরায় ব্রহ্মরাজপুর সরকারি প্রাইমারি স্কুলের সভাপতি হলেন প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন