শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মেয়েদের উপর কাপুরুষরাই আঘাত করে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছাত্রলীগকে কাপুরুষ সন্ত্রাসী বানিয়েছেন প্রধানমন্ত্রী। গুণ্ডাদেরও একটা নৈতিকতা থাকে। এদের তাও নেই। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা যেভাবে ছাত্রীদের ওপর হামলা করেছে তা কাপুরুষিত সন্ত্রাসী কাজ।

বুধবার (২৫ মে) সকালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হত্যার হুমকির প্রতিবাদে নয়াপল্টনে জাতীয়তাবাদী মহিলা দলের মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, ছাত্রলীগের আগে ছাত্র আছে। ছাত্র মানে মানবিকতা। গতকাল আমি হাসপাতালে গিয়েছি।

মানসুরা হাসপাতালে কাতরাচ্ছে, তৃনা হাসপাতালে কাতরাচ্ছে, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। তাদেরকে আইসিইউতে নিয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে। যেভাবে তাদের ওপর আঘাত করা হয়েছে সে দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। কাপুরুষ ছাড়া এভাবে মেয়েদের ওপর আঘাত করতে পারে না।

তিনি বলেন, ছাত্রদলের সাংগঠিক সম্পাদককে আঘাত করা হয়েছে, রাশেদ, আফসানকে আঘাত করা হয়েছে। তাদের অবস্থা সংকটাপন্ন। প্রধানমন্ত্রী আপনি ছাত্রলীগকে দখলবাজ, চাঁদাবাজ আর কাপুরুষ বানিয়েছেন। খালেদা জিয়াকে নোংরা কথা বলেছেন। এসব কথা শুধু আপনার মুখেই মানায়।

মহিলা দলের সহসভাপতি ইয়াসমিন আরা হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের পরিচালনায় মানবন্ধনে আরও বক্তব্য রাখেন, মহিলা দল নেত্রী পিয়ারা মোস্তফা, চৌধুরী নায়াব ইউসুফ, শিরিন আকতার, অর্পনা রায় দাস, আনোয়ারা বেগম, অ্যাডভোকেট রুনা লায়লা ও নাসিমা আক্তার কেয়া।

একই রকম সংবাদ সমূহ

মন্ত্রিসভা কি বড় বা রদবদল হচ্ছে? কয়েকজনকে নিয়ে আলোচনা

আগামী ১৬ আগস্ট বর্তমান সরকারের ছয় মাস পূর্ণ হচ্ছে। এ উপলক্ষে সরকারেরবিস্তারিত পড়ুন

৪৮ বছর বিএনপির মহাসচিবের দায়িত্বে ছিলেন যারা, কে কতদিন?

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠার পর থেকে প্রায় ৪৮ বছরের রাজনৈতিক পথচলায়বিস্তারিত পড়ুন

বিএনপি ও সরকারের তিন গুরুত্বপূর্ণ পদে সম্ভাব্য উত্তরসূরি যারা

প্রত্যাশিতভাবেই রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জাবিস্তারিত পড়ুন

  • আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা
  • চট্টগ্রামের সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাস লিকেজ: নিহত বেড়ে ৮
  • একযোগে ৭ এএসপি ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর
  • ৯০-এর ছাত্র-জনতার আন্দোলনের মূর্ত প্রতীক ছিলেন খালেদা জিয়া: রিজভী
  • ১৫ আগস্ট ঘিরে নিরাপত্তা নিশ্চিতে মাঠে থাকছে সোয়াট-বোম্ব ডিসপোজাল ইউনিট
  • রাজনীতির কণ্টকাকীর্ণ পথ পেরিয়ে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল
  • রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা
  • সালাহউদ্দিন স্থানীয় সরকারে ও স্বরাষ্ট্রে এ্যানি
  • মির্জা ফখরুলই হলেন বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী
  • সরকার থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল
  • বিএনপি মহাসচিব ও স্থায়ী কমিটির পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল
  • মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব পদে আলোচনায় যারা