শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মোদি মুজিব কোট গায়ে প্লেন থেকে নামলেন

বেলা ১১টা বাজার তখনও কিছুটা সময় বাকি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বহনকারী এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেশ কিছুক্ষণ আগেই অবতরণ করেছে। তখনও মোদি ফ্লাইট থেকে নামেননি। তাকে স্বাগত ও অভ্যর্থনা জানাতে সকাল ১০টা ৫৭ মিনিটে ফ্লাইটের খুব কাছাকাছি আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১০টা ৫৯ মিনিটে ফ্লাইট থেকে নেমে আসেন সাদা পাঞ্জাবি ও পায়জামার ওপর মুজিব কোট পরিহিত নরেন্দ্র মোদি। শেষ সিঁড়ির সামনে এসে থমকে দাঁড়ালেন, পকেট থেকে বের করে মুখে মাস্ক পরলেন। এবার হাসিমুখে এগিয়ে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে।

এ সময় প্রধানমন্ত্রী তার হাতে ফুলের তোরা তুলে দিয়ে শুভেচ্ছা জানান। দুই দেশের প্রধানমন্ত্রী লালগালিচা পেরিয়ে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের সামনে নির্মিত অস্থায়ী মঞ্চে ওঠেন। এখানে প্রথমে ভারতের জাতীয় সঙ্গীত এবং পরপরই বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়।

এরপর মোদিকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় বেজে ওঠে ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি’ সঙ্গীতটি। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে তিনি সাভার স্মৃতিসৌধের দিকে রওনা হন।

একই রকম সংবাদ সমূহ

পর্যটকশূন্য সাজেক থমথমে, চলছে না যানবাহন

পাহাড়ের বুকজুড়ে মেঘের আনাগোনা, সবুজ পাহাড়ের সারি আর দিগন্তবিস্তৃত প্রাকৃতিক সৌন্দর্য—এসব দেখতেবিস্তারিত পড়ুন

ধর্ম-বর্ণ নির্বিশেষে সব জনগোষ্ঠীকে নিয়ে রাজনীতি করতে চায় বিএনপি: মীর শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ধর্ম-বর্ণবিস্তারিত পড়ুন

সৌদি আরবে হামলার তীব্র নিন্দা বাংলাদেশের

সৌদি আরবে একাধিক হুথি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এসব হামলার মধ্যেবিস্তারিত পড়ুন

  • ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রীর জাপান সফরে একাধিক সমঝোতা স্মারক সইয়ের আশা
  • ভারতীয় ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য সুখবর
  • বট ও গুপ্ত শুধু জামায়াত-আ.লীগের মধ্যে নয়, আমাদের মধ্যেও আছে: মীর শাহে আলম
  • নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন প্রাপ্তির সম্ভাব্য সময় জানাল অর্থ মন্ত্রণালয়
  • এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা
  • নিরাপদে খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেকে আটকেপড়া পর্যটকরা
  • সাজেকে আটকা পড়া পর্যটকদের নিরাপদে সরিয়ে নিল সেনাবাহিনী
  • দুই ঘণ্টা গোলাগুলির পর নিয়ন্ত্রণে সাজেক, আহত ৬: পুলিশ সুপার
  • আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার
  • জামায়াতের সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সম্পর্ক প্রমাণিত: রিজভী
  • অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি রোধে চালু হচ্ছে এনইআইআর