ময়মনসিংহে নেতাকর্মীদের নিয়ে কৃষকের ধান কেটে দিলেন ছাত্রলীগ নেতা


ময়মনসিংহ জেলা ছাত্রলীগ নেতা নাজমুল ইসলাম সজীব তাঁর নিজ উদ্যোগে ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে কৃষকের পাকা ধান কেটে দিলেন।
স্থানীয় লোকজনরা বলেন, নাজমুল ইসলাম সজীব ও তাঁর সাথে কিছু ছাত্রলীগকর্মী কৃষক হাফিজ মিয়ার এক বিঘা জমির ধান কেটে বাড়িতে তুলে দেন। ছাত্রলীগের নেতাকর্মীদের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান স্থানীয় এলাকাবাসী। তারা ছাত্রলীগের নেতাকর্মীদের প্রশংসা করেন।
কৃষক হাফিজ মিয়া জানান, “লকডাউনের মধ্যে ধান কাটার উপযুক্ত সময় হওয়া সত্ত্বেও অর্থ ও শ্রমিক সংকটের কারণে পাকা ধান কাটতে পারছিলাম না। ফলে ক্ষেতে ধান পাকার পরও তা কাটতে না পারায় কিছুটা ক্ষতির শঙ্কায় ছিলাম। আমার এমন অসহায়ত্বের কথা শুনে ছাত্রলীগ নেতা নাজমুল ইসলাম সজীব আরও কয়েকজন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে এসে টাকা-পয়সা ছাড়াই আমার এক বিঘা ক্ষেতের ধান কেটে দেন। আমি তাদের প্রতি খুব কৃতজ্ঞ।”
ময়মনসিংহ জেলা ছাত্রলীগ নেতা নাজমুল ইসলাম সজীব বলেন, “বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি, প্রিয় নেতা আল নাহিয়ান খান জয় ভাই ও বাংলাদেশ ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য দাদার নির্দেশনায় ও আমাদের প্রিয় নেতা ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা মোহিত উর রহমান শান্ত ভাইয়ের অনুপ্রেরণায় অসহায় ও দরিদ্র কৃষকদের ধান কেটে দেওয়ার সিদ্ধান্ত নেই। কৃষক হাফিজ চাচা এক বিঘা জমির পাকা ধান কাটতে না পেরে বিপাকে পড়েন। তাঁর অসহায়ত্বের কথা শুনে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তাঁর ধান কেটে দিয়েছি। এরকম আরো কোন কৃষক ভাই যদি বিপদে পড়ে থাকেন তবে আমরা অবশ্যই স্বেচ্ছাশ্রম দিয়ে তাঁর পাশে দাঁড়াবার চেষ্টা করবো।”
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ধুমঘাট শিলতলা গ্রামের লুৎফর রহমান (৫৬) নামের এক কৃষকেরবিস্তারিত পড়ুন

দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী
৫ আগস্ট ২০২৪—সরকার পতনের দিন সন্ধ্যায় সাতক্ষীরা জেলা কারাগারের ফটক ভেঙে বেরিয়েবিস্তারিত পড়ুন

শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
যশোরের শার্শায় একটি অপহরণ মামলার আসামি নূর মোহাম্মাদ বাবু (২১) এক যুবককেবিস্তারিত পড়ুন


