বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ময়মনসিংহের ত্রিশালে ইপিজেড স্থাপনের দাবি

বাংলাদেশে দেশি-বিদেশি বিনিয়োগের বিশেষ অঞ্চল হিসেবে পরিচিত রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড)। শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবনায় বাংলাদেশ ক্ষুদ্র কুঠির শিল্প কর্পোরেশন কর্তৃক ময়মনসিংহের ত্রিশালে “ইপিজেড” প্রকল্প স্থাপন করার কথা শুনা যাচ্ছে।

এ নিয়ে ত্রিশালের মানুষের মাঝে আনন্দ বিরাজ করছে। এ উপজেলায় ইপিজেড ও বিমান বন্দর দ্রুত স্থাপনের দাবি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিচ্ছে ত্রিশালের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিভিন্ন দিক তোলে ধরে কমেন্ট করছেন সচেতন মহলের ব্যক্তিরা।

ত্রিশালে এই প্রকল্প স্থাপন করার পরিকল্পনায় সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করে ও যতদ্রুত সম্ভব প্রকল্প বাস্তবায়নে সরকারের প্রতি আহবান জানিয়ে ত্রিশালের স্থানীয় স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন “পাশে দাঁড়াও” এর চেয়ারম্যান জহিরুল ইসলাম ব্যক্তিগত ফেসবুকে স্ট্যাটাস প্রদান করে। তার দাবীর সাথে একাত্ত্বতা প্রকাশ করে হাজারও মানুষ কমেন্টে করেন।

এছাড়াও একজন কমেন্টে লিখেন, এর আগেও বাংলাদেশ সরকার ত্রিশাল উপজেলায় বিমান বন্দর স্থাপন করার প্রস্তাব করেছিল। কিছু সংখ্যক লোকের স্বার্থের কারণে ত্রিশালে লাখ লাখ মানুষের স্বপ্ন নষ্ট ভেঙ্গে যায়।

চকপাঁচ পাড়া গ্রামের মোতালেব হোসেন বলেন, ত্রিশালে ইপিজেড স্থাপন করা হলে অর্থনৈতিক ভাবে ব্যাপক উন্নয়ন সাধিত হবে। সরকার বিরোধী একটি চক্র সরকারের উন্নয়ন কর্মকান্ডকে ব্যহত করতে ও নিজ উদ্যেশ্য হাসিলের লক্ষে সক্রিয় ভূমিকা পালন করে ইপিজেট স্থাপনে ষড়যন্ত্র করছে। মুষ্টিময় সরকার বিরোধী লোক এ পায়তারায় লিপ্ত আছে। এরা সমাজের নিরিহ লোক খোজে খোজে মগজ ধোলাই দিয়ে সরকারের বিরোদ্ধে উস্কিয়ে তুলছে। এ ব্যাপারে সচেতন মহলকে সজাগ থাকতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান জানান, ত্রিশালে ৪০০ একর জমির উপর ইপিজেড স্থাপনের পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে কয়েকটি স্থান পরিদর্শন করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান উদ্বোধন করবেন। ICTবিস্তারিত পড়ুন

ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্নবিস্তারিত পড়ুন

এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে: ইসি সচিব

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপজেলাভিত্তিক করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। এবিস্তারিত পড়ুন

  • ৯ কারণে বাতিল হতে পারে ইমাম-পুরোহিতদের সম্মানি ও উৎসব ভাতা
  • অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা প্রণয়ন হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • শিগগিরই সাড়ে ১১ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • ইমাম-মুয়াজ্জিন-খাদেম-পুরোহিতরা ৩ ক্যাটাগরিতে মাসিক সম্মানী পাবেন
  • প্রতিশোধ-সংঘাতের রাজনীতি আর দেখতে চাই না: রাষ্ট্রপতি
  • উপজেলা নির্বাচনে নিষিদ্ধ পোস্টার-মিছিল
  • ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • কমিশনের প্রস্তাব কাটছাঁট করে নতুন পে স্কেল অনুমোদন, যেসব জায়গায় পরিবর্তন হলো
  • কার পেনশন কত বাড়বে
  • ‘আমি তোমাদেরই লোক’ : ঠাকুরগাঁওয়ে গণসংবর্ধনায় রাষ্ট্রপতি
  • সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা