বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোর সীমান্তে ৫ মাসে প্রায় ১০ কোটি টাকার মাদকসহ চোরাচালান পন্য জব্দ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত ৫ মাসে যশোরের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১১ হাজার বোতল ফেনসিডিল, ৭.৩০৩ কেজি সোনাসহ প্রায় ১০ কোটি টাকার চোরাচালানপন‍্য ও মাদকদ্রব্য জব্দ করেছে। বিজিবি এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

যশোর-৪৯ বিজিবি ব‍্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল সেলিম রেজা জানান, গত ৫ মাসে সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ৭৩ জন চোরাচালানিকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, সর্বশেষ গত ২৫ মে বিকালে বেনাপোল চেকপোস্টের একটি দোকানে অভিযান চালিয়ে সাদিপুর গ্রামের সামসুল হকের ছেলে আমিনুল ইসলামকে ৪ কোটি টাকা মূল্যমানের ১০ ইউএস ডলার মূল্যের ৩০ হাজার ৫৪০ পিস, ৫ ইউএস ডলার মূল্যের ৩ হাজার পিস, ২৫ ইউএস ডলার মূল্যের ৪ হাজর ৭০০ পিস ও ১০ সৌদি রিয়ালের ৪ হাজার ৯০০ পিস আন্তর্জাতিক ক্র্যাচকার্ড বা কলিং কার্ডসহ আটক করা হয়।

তিনি আরও জানান, এ সময়ের মধ্যে জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ২০৪ পিস ইয়াবা ট্যাবলেট, ১১ হাজার বোতল ফেনসিডিল, ১৯৭ বোতল বিদেশি মদ, ৩৪৮ কেজি গাঁজা। এছাড়াও ৭ কেজি ৩০৩ গ্রাম সোনা এ সময় জব্দ করা হয়। এছাড়াও গেল বছরে ও অভিযান চালিয়ে ৪১.৭২২ কেজি স্বর্নসহ প্রায় ৩০ কোটি টাকার বিভিন্ন চোরাচালান পণ্য আটক করা হয়।

জব্দকৃত অন্যান্য চোরাচালানের মধ্যে রয়েছে রুপা, ইমিটেশনের গহনা, বিভিন্ন কসমেটিক্স সামগ্রী, শাড়ি, থ্রিপিস-শার্টপিস, তৈরি পোশাক, থান কাপড়, চন্দন কাঠ, চা পাতা, কয়লা, সিএনজি চালিত অটোরিকশা এবং বেশকিছু মোটরসাইকেল রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ

দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ন রাখার আহ্বানে যশোরের শার্শাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ

রাজগঞ্জ প্রতিনিধি : প্রবাসী প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক। বিষয়টি টের পেয়েবিস্তারিত পড়ুন

চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা
  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!