মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শার বাগআঁচড়ায় চাঁদাবাজির সময় গণধোলাইয়ের শিকার কথিত সাংবাদিক সোহাগ

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শার বাগআঁচড়ায় চাঁদাবাজি করতে গিয়ে সোহাগ হোসেন নামে এক কথিত সাংবাদিক গণধোলাইয়ের শিকার হয়েছে। রবিবার (২১ এপ্রিল) দুপুরের দিকে বাগআঁচড়া এলাকায় এ ঘটনা ঘটে। সোহাগ হোসেন শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের বাগুড়ী বেলতলা গ্রামের আব্দুস সামাদের ছেলে।

সোহাগ হোসেন পেশায় একজন চা বিক্রেতা তবে সে সামজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সম্মানিত ব্যবসয়ী ও ব্যক্তিদের বিরুদ্ধে করুচিপূর্ণ কথাবার্তা পোস্ট করে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজি করতেন।
অভিযোগে জানাগেছে, সোহাগ হোসেন নামের ওই যুবক দীর্ঘদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানসহ বাগআঁচড়া বাজারে অবস্থিত বিভিন্ন ক্লিনিকে গিয়ে মোবাইলে ছবি তুলে ক্লিনিক মালিকদের জিম্মি করে এবং বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে নিজেকে বড় মাপের সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদা দাবি করে আসছে। এসময় চাঁদা না পেয়ে তার ফেইসবুকে ঐ সমস্থ ব্যবসা প্রতিষ্ঠান ও ক্লিনিকের নামে বিভিন্ন ভাবে মিথ্যা তথ্য পোষ্ট করতেন।

ঘটনার দিন দুপুরে সে জনসেবা ক্লিনিক ও আল-মদিনা হাসপাতালের মালিকদের কাছে চাঁদা দাবি করে তা না হলে এর চাইতে আরো নিউজ ও সমাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভাবে হয়রানি করা হবে এই বলে ভয়ভীতি দেখায়। এসময় ক্লিনিকের আসে পাশে স্থানীয়রা জড়ো হয়। পরে অবস্থা বেগতিক দেখে সুযোগ বুঝে সে ভৌ-দৌঁড় দিয়ে স্থান ত্যাগ করেন।

উল্লেখ্য, এর আগে সোহাগ হোসেন বেলতলা বাজারে ছোট একটি দোকান দিয়ে চা বিক্রি করতো। শিক্ষাগত যোগ্যতা হিসেবে সে মাধ্যমিকের গন্ডি পার হতে পারিনি। হঠ্যৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্ট করে সে নিজেকে সাংবাদিক পরিচয় দিতে থাকে। সম্প্রতি বাগআঁচড়া আব্দুল্লাহ সুইটস এ চাঁদাবাজি করতে গিয়ে ধরা খায় সোহাগ হোসেন।

স্থানীয়দের সহায়তায় সে যাত্রায় সে কোন রকম বেঁচে যায়। এর কয়েকদিন আগে বাগআঁচড়া বাজারের বেত্রাবতী সড়কে অবস্থিত হযরতের আইসক্রীম ফ্যাক্টরীতে ঢুকে কিছু ছবি তুলে চাঁদা দাবীর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ ছাড়া বাগুড়ী বেলতলায় বেকারীর দোকানে, মিলন ও তুহিনের ফার্মেসীর দোকানে এবং স্থানীয় আ’লীগ নেতা মনিরুলের কাছে চাঁদাবাজি করতে গিয়ে গনধোলায়ের শিকার হয় সোহাগ হোসেন।

পরবর্তিতে তাদের করা চাঁদাবাজি মামলায় দীর্ঘদিন জেল খেটে বের হয়ে আবারও জড়িয়ে পড়েছে চাঁদাবাজিতে। এ ছাড়া একধিক প্রতিষ্ঠানে চাঁদা দাবীর অভিযোগে তার বিরুদ্ধে শার্শা থানায় অভিযোগ রয়েছে।

শার্শা থানার অফিসার ইনচার্জ শেখ মনিরুজ্জামান জানান, বিষয়টি আমার জানা নায়। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতিকালে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেনবিস্তারিত পড়ুন

শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ

দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ন রাখার আহ্বানে যশোরের শার্শাবিস্তারিত পড়ুন

  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক