যশোরের শার্শায় বীর মুক্তিযোদ্ধা গোলাম রসুল আর নেই


যশোরের শার্শা উপজেলার দাউদখালী গ্রামের বীর মুক্তিযোদ্ধা গোলাম রসুল আর নেই। শুক্রবার (২ রা জুন) সকাল সাড়ে ১১ টার দিকে হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। তার বয়স হয়েছিলো ৭৫ বছর।
মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, ৭পু, ৬কন্যা, ও নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সকালে তিনি হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হন এবং হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
আছর বাদ রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা, শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খাঁন, কায়বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসান ফিরোজ আহমেদ টিংকুসহ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ জানাযায় শরীক হন। জানাযার আগে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, এবার পূজামণ্ডপের সংখ্যা বেড়ে ৩৩ হাজার ৮শ’ ৫১টিতেবিস্তারিত পড়ুন

বিনিয়োগ-রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি
বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতেবিস্তারিত পড়ুন

২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি; বাড়লো অনুদানও
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছর সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়বিস্তারিত পড়ুন


