শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যুক্তরাষ্ট্র নির্দিষ্ট দল-ব্যক্তিকে সমর্থন করে না : চার্জ দ্য অ্যাফেয়ার্স

যুক্তরাষ্ট্র দূতাবাস বা যুক্তরাষ্ট্র সরকার কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করে না বলে জানিয়েছেন মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্র্যাসি অ্যান জ্যাকবসন।

তিনি বলেন, আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে দেখা করি তাদের কর্মসূচি ও লক্ষ্য বুঝতে। আমরা কোনো নির্দিষ্ট রাজনীতিকে সমর্থন করি না। তাদের উদ্দেশ্য বোঝার জন্য আমরা সাক্ষাৎ করি।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ২ট ২০ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) দপ্তরে তার সঙ্গে বৈঠকে শেষে চার্জ দ্য অ্যাফেয়ার্স এসব কথা বলেন।

ট্র্যাসি অ্যান জ্যাকবসন আরও বলেন, প্রধান নির্বাচন কমিশনারকে ধন্যবাদ জানাই আতিথেয়তার জন্য। আমি নির্বাচন কমিশনে আমার কয়েকজন সহকর্মীর সঙ্গে এসেছি। কিছু শেখার জন্য এবং বোঝার জন্য। যেহেতু নানা ধরনের গুজব ও ষড়যন্ত্র ছড়িয়ে আছে।

তিনি বলেন, আমি পরিষ্কার করে বলতে চাই যুক্তরাষ্ট্র সরকারের অবস্থান কী! বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার এবং প্রধান নির্বাচন কমিশনারের কাজ সমর্থন করি, যারা আগামী বছরের শুরুতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের রোডম্যাপ প্রণয়নে কাজ করছে।

চার্জ দ্য অ্যাফেয়ার্স আরও বলেন, আমরা আশা করি, আসন্ন নির্বাচন শান্তি ও নিরাপত্তার পরিবেশে অনুষ্ঠিত হবে এবং তা একটি সফল গণতান্ত্রিক সরকার তৈরি করবে। যা বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা ও স্বপ্নের প্রতিফলন ঘটাবে। আমরা কোনো নির্দিষ্ট ফলাফলকেও সমর্থন করি না এটি বাংলাদেশের জনগণের সিদ্ধান্ত নেওয়ার বিষয়।

বৈঠকে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র দূতাবাসের পলিটিক্যাল চিফ ডেভিড মু ও যুক্তরাষ্ট্র দূতাবাসের পলিটিক্যাল স্পেশালিস্ট ফিরোজ আহমেদ।

একই রকম সংবাদ সমূহ

জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দূরদর্শী, দৃঢ়প্রতিজ্ঞ ও দিকনির্দেশনামূলক ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

জাতিসংঘে তারেক রহমানের বক্তব্যে শান্তি, মানবতা ও সমমর্যাদার বার্তা প্রতিফলিত হয়েছে : রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ বাংলাদেশ ও আন্তর্জাতিক আকাঙ্ক্ষার দূরদর্শী প্রতিফলন : সৈয়দ আবদাল আহমদ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম ভাষণ বাংলাদেশ ওবিস্তারিত পড়ুন

  • সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা
  • ‘কারারক্ষীরাও আওয়ামী লীগের, আমাকে ‘জুলাই জঙ্গি’ বলে গালি দিত’
  • ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ৫ দিনের রিমান্ডে
  • ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক
  • ২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম চালু হবে: শিক্ষামন্ত্রী
  • জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম
  • ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটলে রাষ্ট্রই থাকবে না: রিজভী
  • ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে কিছু হবে না’ বলা ওসি গ্রেফতার
  • গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী
  • নাশকতার নির্দেশনা ভারতীয় নম্বর থেকে, বিস্ফোরণ ঘটিয়ে ভিডিও পাঠালে ১০ হাজার
  • পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে