বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যুক্তরাষ্ট্রকে হুমকি দিলেন কিমের বোন

গোলাবারুদের গন্ধ ছড়ানো থেকে বিরত থাকতে যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসনকে হুঁশিয়ারি করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের বোন ইয়ো জং। একই সঙ্গে দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার কঠোর সমালোচনা করেছেন তিনি।

সোমবার (১৫ মার্চ) কিম ইয়ো জং অভিযোগ করেন যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়াকে সঙ্গে নিয়ে সমুদ্রের ওপার থেকে উত্তর কোরিয়ার ভূমিতে গানপাউডারের গন্ধ ছড়াতে লড়াই করে চলেছে ।

তিনি যৌথ সামরিক মহড়ার সমালোচনা করে বলেন, ‘আপনারা যদি আগামী চার বছর শান্তিতে থাকতে চান তবে প্রথম ধাপেই গানপাউডারের দুর্গন্ধ সৃষ্টি করা থেকে বিরত থাকুন।’

দক্ষিণ কোরিয়া ও আমেরিকার যৌথ সামরিক মহড়াকে কিমের দেশকে আক্রমণের পূর্ব প্রস্তুতি হিসেবেই দেখছে পিয়ংইয়ং। আর এই মহড়ার পক্ষে থাকা নিজ দেশের বিরোধীদেরও হুঁশিয়ারি করেছেন ইয়ো জং। তিনি বলেন, ‘দক্ষিণ কোরিয়া সরকার আবারও একটি যুদ্ধের ও সংকটের পথ বেছে নিতে চলেছে।’

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন দক্ষিণ কোরিয়া যাওয়ার একদিন আগে কিম ইয়ো জং এই কড়া বক্তব্য দিলেন।

একই রকম সংবাদ সমূহ

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

২০২৭ সালের হজ মৌসুমে বিদেশি হজযাত্রীদের জন্য সমন্বিত প্যাকেজ চালুর ঘোষণা দিয়েছেবিস্তারিত পড়ুন

ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও

ভাবুন, বিয়ের পর শ্বশুরবাড়িতে গেলেন জামাই হয়ে। কিছুদিন পর দেখলেন, শুধু স্বামীবিস্তারিত পড়ুন

আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র

আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি সম্পূর্ণভাবেবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়াই একমাত্র সমাধান: জাতিসংঘে তারেক রহমান
  • নেতানিয়াহু জাতিসংঘের মঞ্চে উঠতেই বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট
  • জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
  • জাতিসংঘে খলিলুর রহমানের দপ্তরের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা
  • গণমাধ্যম কখনো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয়: কাদের গনি চৌধুরী
  • উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ