বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যুদ্ধাপরাধী মানুষ হত্যাকারী বিএনপিকে বাংলার জনগণ নিশ্চিহ্ন করে দেবে: শেখ সেলিম

১৫ আগস্টের নৃশংস হত্যাকাণ্ডের মূল মদদদাতা পাকিস্তানিদের দোসর স্বাধীনতা বিরোধী বিএনপি-জামায়াত। তারা মুক্তিযুদ্ধে গণহত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগ করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে। দ্বাদশ জাতীয় নির্বাচনেও সারাদেশে অগ্নিসংযোগ, লুণ্ঠন, গণহত্যায় মেতে উঠেছে তারা। জিয়া-মুস্তাক বঙ্গবন্ধুর কাছে থেকেও তাঁকে খুন করতে দ্বিধা করেনি। তাদের উত্তরসূরি বিএনপি-জামায়াত। এদের কাছে দেশের মানুষ নিরাপদ নয়। বাংলার মানুষ বুঝে গেছে বিএনপি-জামায়াত ২২ হাজারের বেশি যুদ্ধাপরাধীদের দল। তারা দেশ ও মানুষের জন্য হুমকিস্বরূপ। আওয়ামী লীগ দেশের উন্নয়ন, মানুষের উন্নয়নে কাজ করছে। আওয়ামী লীগ গণতান্ত্রিক, মানবিক ও অসাম্প্রদায়িক দল। ৭ জানুয়ারির নির্বাচনে জনগণ বিএনপিকে প্রত্যাখান করায় দেশে আলবদর, রাজাকারদের মত ধ্বংসযজ্ঞ শুরু করেছে। খুনি তারেক লন্ডনে বসে দেশে যে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। তা দেশের মানুষ শক্ত হাতে রুখে দিয়েছে। মুক্তিকামী স্বাধীন প্রিয় বাংলার মানুষ এদেশ থেকে এসকল ষড়যন্ত্রকারী বিএনপি-জামায়তকে চিরতরে নিশ্চিহ্ন করে দেবে। দেশের উন্নয়নে কোন অপশক্তি বাঁধা দিতে পারবে না।’

সোমবার (১ ডিসেম্বর) বিকালে রঘুনাথপুর দীন নাথ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় নির্বাচনী জনসভা এসব কথা বলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য গোপালগঞ্জ-২ আসনের ৮ বারের সংসদ সদস্য জননেতা শেখ ফজলুল করিম সেলিম এমপি।

সদর উপজেলার রঘুনাথ ইউনিয়নের আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রমেন্দ্রনাথ বসুর সভাপতিত্বে নির্বাচনী জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ ফজলে নাঈম, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জি. এম সাহাব উদ্দিন আজম, গোপালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী লিয়াকত আলী, সাধারণ সম্পাদক আবু সিদ্দিক সিকদার প্রমুখ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহমুদ হোসেন দিপু, সদর উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের (জিইউজে) সভাপতি সৈয়দ মুরাদুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী।

একই রকম সংবাদ সমূহ

গোপালগঞ্জের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিবিস্তারিত পড়ুন

গোপালগঞ্জে প্রয়োজনে বল প্রয়োগ করবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িতদের ভিডিও ফুটেজ, অডিওবিস্তারিত পড়ুন

মাইকে ঘোষণা দিয়ে টুঙ্গিপাড়া থানায় নজিরবিহীন হামলা, ভাঙচুর ও আগুন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর)বিস্তারিত পড়ুন

  • টুঙ্গিপাড়ায় বিএনপির সংসদ সদস্য এসএম জিলানীর বাড়িতে আগুন
  • গোপালগঞ্জে সড়ক দু*র্ঘটনায় নিহ*ত ৪
  • গোপালগঞ্জে কারফিউয়ের সময় আরেক দফা বাড়লো
  • ভারতে যাওয়ার সময় গোপালগঞ্জ জেলা আ.লীগের সম্পাদক বেনাপোলে গ্রেফতার
  • গোপালগঞ্জের কোটালীপাড়ায় জামায়াতের এমপি প্রার্থী অধ্যাপক রেজাউলের শোভাযাত্রা
  • একাত্তর পরবর্তী প্রকাশ্যে গোপালগঞ্জে জামায়াতে ইসলামীর সভা-সমাবেশ
  • টুঙ্গিপাড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, সাঁজোয়া যানে সেনাবাহিনী
  • অফিস না করেও বেতন-ভাতা নিচ্ছেন বশেমুরবিপ্রবি কর্মকর্তা হীরা!
  • শেখ হাসিনার শাস্তি দাবিতে গোপালগঞ্জে বিএনপির বিক্ষোভ
  • সাবেক আইজিপি বেনজিরের স্ত্রীর ঘের থেকে মাছ চুরি, গ্রেফতার ৩
  • শিশুরাই হবে আসল স্মার্ট, তারাই দেশ চালাবে : প্রধানমন্ত্রী
  • গাছের ভেতর থেকে বের হচ্ছে নারী কণ্ঠ!