বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জ এলাকায় ভ্যান থেকে পড়ে শিশুর মৃত্যু

মণিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকায় ভ্যান থেকে রাস্তার উপর পড়ে রাব্বি হোসেন (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ বুধবার (২৫ মে-২০২২) সকাল ১০টার পর উপজেলার হরিহরনগর ইউনিয়নের এনায়েতপুর মড়গার মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে।

শিশুটি সৌদি প্রবাসী তরিকুল ইসলামের ছেলে। এনায়েতপুর গ্রামে তার নানার বাড়ি। নানার বাড়িতেই রাব্বি ও তার মা থাকতো। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র।

স্থানীয় ইউপি সদস্য মো. আনোয়ার হোসেন জানান- রাইচ মিলে ধান মাড়াই করার ভ্যানে ৪/৫ জন সমবয়সী শিশুরা খেলা করছিলো। এসময় অসাবধানতায় ভ্যানের উপর থেকে রাস্তায় পড়ে গুরুতর আহত হয় শিশু রাব্বি হোসেন। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে বাড়িতে নেওয়ার পর মারা যায় শিশুটি।

ইউপি সদস্য আনোয়ার হোসেন বলেন- ঘটনাস্থলে ঝাঁপা ফাঁড়ির পুলিশ এসেছিলো। কারো কোনো অভিযোগ না থাকায় ফাঁড়ির ইনচার্জ, থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহেবের সাথে কথা বলে শিশুটির মরাদেহ কাফন-দাফন করার অনুমোতি দিয়েছে। পরে দাফন কাজ সম্পন্ন করা হয়েছে। শিশু রাব্বি হোসেনের এ মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে।

একই রকম সংবাদ সমূহ

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ : প্রবাসী কল্যাণমন্ত্রী

চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অভিবাসন ব্যয় নির্ধারণ করা হয়েছেবিস্তারিত পড়ুন

রোজা শুরুর সম্ভাব্য তারিখ ৮ ফেব্রুয়ারি

বাংলাদেশের আকাশে পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। এর মধ্য দিয়েবিস্তারিত পড়ুন

তরুণদের স্বপ্নপূরণে বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ, আবেদন করবেন যেভাবে

ব্যবসা শুরু করার ইচ্ছা আছে, কিন্তু পর্যাপ্ত পুঁজি নেই- এমন তরুণদের জন্যবিস্তারিত পড়ুন

  • শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এমপি
  • নুসরাতের বাড়িতে আগুন, পাশে থাকার ঘোষণা ছাত্রদল নেতা আবিদুলের
  • ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণা, চাকরিচ্যুত সেনাসদস্য গ্রেপ্তার
  • নাগরিক সেবা ব্যাহত হলে সংশ্লিষ্ট কর্মকর্তা তাৎক্ষণিক বরখাস্ত: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • রক্তের দাগ শুকায়নি, ভারত থেকে উঁকি দিচ্ছে ফ্যাসিস্টরা: ডেপুটি স্পিকার
  • বিআরটিএ’র নতুন নির্দেশনা, মোটরসাইকেল চালকদের জন্য সুখবর
  • বাংলাদেশে রোহিঙ্গা ১৫ লাখের বেশি, অর্থনীতিতে বাড়ছে চাপ: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ডিসেম্বরকেন্দ্রিক আওয়ামী লীগের ব্লুপ্রিন্ট ফাঁস
  • স্কুলে ভর্তি: লটারি শুধু প্রথম শ্রেণিতে, বাকিদের লিখিত পরীক্ষা
  • রোজায় মূল্যবৃদ্ধি ঠেকাতে ১১ পণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা দিল বাংলাদেশ ব্যাংক
  • জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পেলেন সেই শরীফ
  • ২০২৭ সালে বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ৮৩,৫০০ জন