সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জের ঝাঁপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মন্টুর সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল

মণিরামপুর উপজেলার রাজগঞ্জের ঝাঁপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আ.লীগ নেতা মোঃ সামছুল হক মন্টু’র সুস্থ্যতা কামনা করে হানুয়ার বাগের মোড়ের জামে মসজিদে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ জুলাই-২০২১) বিকালে হানুয়ায় মসজিদে ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আব্দুল রশিদের আয়োজনে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ঝাঁপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সামছুল হক মন্টু করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নিজবাড়িতে চিকিৎসাধীন আছেন। তার সুস্থ্যতা কামনা করে উক্ত দোয়া মাহফিলে ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এসএম কাওছার আহমেদের সভাপতিত্বে দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- চেয়ারম্যানের ভাই আ.লীগ নেতা রওশন জামান টুটুল, আ.লীগ নেতা আশরাফুল ইসলাম, অমেদ আলী, যুবলীগ নেতা হাবিবুর রহমান, আব্দুল মান্নান, আখতারুজ্জামান, সাইফুল ইসলাম, সাহাদুর জামান, রুহুল আমিন, শুভ রক্ষিত, মাহাবুবুর রহমান, ইউপি সদস্য ইউসুফ আলী, শাহিনারা খাতুন প্রমুখ।

এছাড়া এ অনুষ্ঠানে ইউনিয়ন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে চেয়ারম্যানের সুস্থতা কামনায় বিশেষ দোয়া করে মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা মোশারফ হোসেন।

একই রকম সংবাদ সমূহ

চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে এক গৃহবধূকে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেবিস্তারিত পড়ুন

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি

দখলবাজি, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতেবিস্তারিত পড়ুন

  • নতুন স্বপ্ন, নতুন পথচলা বি.জে.এস.এম মডেল কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
  • ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী
  • পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা
  • সময়মতো হামের টিকা না দেওয়ায় বর্তমান সরকারকে খেসারত দিতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
  • নৈতিক শিক্ষা ছাড়া পুঁথিগত বিদ্যা অনেক সময় ভয়ংকর হয়ে ওঠে: পানিসম্পদমন্ত্রী
  • জাতিসংঘে ভাষণের মাধ্যমে শান্তির দিশারী রূপে আবির্ভূত হয়েছেন তারেক রহমান
  • সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা
  • ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক