বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজধানীতে দিনে না হলেও’ রাতে পালিত হচ্ছে লকডাউন

সরকার ঘোষিত লকডাউনের প্রথম দিন আজ সোমবার (৫ এপ্রিল) পালিত হচ্ছে।

রাজধানীতে দিনের বেলায় লকডাউন কতটুকু পালিত হয়েছে তা নিয়ে নানা শ্রেণি-পেশার মানুষের মধ্যে নানা প্রশ্ন, আলোচনা এবং সমালোচনা থাকলেও রাতের বেলায় লকডাউন সঠিকভাবেই পালিত হতে দেখা গেছে।

সন্ধ্যা হতেই পাড়া-মহল্লা থেকে শুরু করে রাজপথে মানুষের উপস্থিতি ক্রমেই কমতে থাকে। রাস্তার মোড়ে মোড়ে রিকশাচালকরা যাত্রীর খোঁজে দাঁড়িয়ে থাকলেও যাত্রী সংখ্যা ছিল খুবই কম। রাতের রাজপথে সুনসান নীরবতা বিরাজ করে।

বড় বড় মালবাহী ট্রাক, পিকআপ ভ্যান, অ্যাম্বুলেন্স, প্রাইভেটকার এবং মোটরসাইকেল চালকদের ফাঁকা রাজপথে দ্রুতবেগে গন্তব্যে ছুটতে দেখা যায়। চলতি বছরের গত তিন মাসে রাজধানী ঢাকার রাস্তাঘাটে এমন নীরবতা আর দেখা যায়নি।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত রাজধানীর লালবাগ, ধানমন্ডি, রমনা, কলাবাগান এবং নিউমার্কেট থানা এলাকার বিভিন্ন পাড়া-মহল্লা ও রাজপথ ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, পাড়া-মহল্লার ছোট-বড় দোকানপাট বন্ধ রয়েছে। পাড়া-মহল্লা ও প্রধান সড়কের কোথাও কোথাও ভ্যানগাড়িতে করে শাকসবজি ও ফলমূল বিক্রেতারা দাঁড়িয়ে থাকলেও ক্রেতা না থাকায় বেচাকেনা হচ্ছে না। রাতের বেলায় কোনো ধরনের গণপরিবহনও দেখা যায়নি।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও বারডেম দুটি হাসপাতাল থাকার কারণে শাহবাগ মোড়ে দিন-রাতের যেকোনো সময় অসংখ্য মানুষের উপস্থিতি থাকলেও আজ রাতে তা দেখা যায়নি। দিনের বেলায় বিভিন্ন রাস্তায় পুলিশসহ আইন-শৃঙ্খলার কাজে নিয়োজিত বিভিন্ন বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা গেলেও রাতে উপস্থিতি ছিল খুবই কম।

পুরান ঢাকার লালবাগ ও আশপাশ এলাকা ঘুরে দেখা গেছে, হোটেল ও বেকারিসহ ফাস্ট ফুডের সব দোকান বন্ধ। এলাকাবাসী জানিয়েছে, বিকেল থেকেই পুলিশ এসে সন্ধ্যার আগেই দোকানপাট বন্ধ করার নির্দেশ দিয়ে গেছে। এ কারণে সবাই দোকানপাট বন্ধ করে দেন।

নিউমার্কেট, গাউছিয়া, সায়েন্স ল্যাবরেটরি, এলিফ্যান্ট রোড, ধানমন্ডি হকার্স মার্কেটে দিনভর লকডাউনের বিরোধিতা করে মালিক কর্মচারীরা বিক্ষোভ করলেও রাতের বেলায় সেখানে তাদের কাউকে দেখা যায়নি। অপ্রীতিকর ঘটনা এড়াতে মার্কেট এলাকায় মার্কেটের নিজস্ব নিরাপত্তারক্ষীরা ছাড়াও পুলিশ সদস্যদের টহল দিতে দেখা গেছে।

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে বাংলাদেশের স্বার্থ ও বৈশ্বিক সম্ভাবনার বিষয় গুরুত্ব পেয়েছে: মাহদী আমিন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনেরবিস্তারিত পড়ুন

যাচাই-বাছাই ছাড়া ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, কোনো ধরনের যাচাই-বাছাই নাবিস্তারিত পড়ুন

‘প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা হয়েছে’ : অতিরিক্ত প্রেস সচিব

ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা হয়েছেবিস্তারিত পড়ুন

  • এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস
  • ১২০ শতাংশ নিশ্চিত ভারত-বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠক হবে: দীনেশ ত্রিবেদী
  • দেশের স্বাস্থ্য ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনতে সরকার বদ্ধপরিকর: স্বাস্থ্যমন্ত্রী
  • দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিনিয়োগ-রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি
  • আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ
  • সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ
  • ৫০৬ কোটি টাকা বিদ্যুৎ বিলের ঘটনায় জিএম বরখাস্ত, ফোন করে মন্ত্রীর দুঃখ প্রকাশ
  • ২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি; বাড়লো অনুদানও
  • শেখ হা‌সিনা বাংলাদেশে আসার আর কোনো চান্স নাই: হুমায়ুন ক‌বির
  • রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
  • গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য