বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজধানীতে যানজট নিরসনে চালু হলো ১০টি ইউটার্ন

রাজধানীতে চালু হলো ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে করা ১০টি ইউটার্ন প্রকল্প।

শনিবার (৩ এপ্রিল) সকাল থেকে খুলে দেয়া হয় নবনির্মিত এ ইউটার্নগুলো। নগরীর যানজট নিরসনে তেজগাঁও সাতরাস্তা থেকে উত্তরার হাউসবিল্ডিং পর্যন্ত এ ইউটার্নগুলো নির্মাণ করা হয়েছে।

এদিকে এ নির্মাণের সঙ্গে সঙ্গে মহাখালী আমতলী ও বনানীর কাকলী মোড়ের ইউটার্ন বন্ধ করে দেয়া হয়েছে।
এতে কিছুটা হলেও দুর্ভোগ তৈরি হয়েছে নগরবাসীর মধ্যে।

শনিবার (৩ এপ্রিল) সকালে সাধারণ মানুষ অভিযোগ করেন, হঠাৎ করে রাস্তা বন্ধ করার ফলে আকস্মিক যানজটে পড়তে হয় তাদের। এমনকি ইউটার্নের স্থানগুলোর পাশে সড়কে পর্যাপ্ত জায়গা না থাকাও সরু হয়ে গেছে রাস্তা। এ কারণেও ইউটার্নদের পেছন দিকে বেশ লম্বা যানজটের তৈরি হচ্ছে।

দেখা যায়, গুলশান-১-এর দিকে যেতে আমতলীর রাইটটার্ন বন্ধ হয়ে যাওয়ার ফলে মিরপুর, ফার্মগেট, তেজগাঁও, মগবাজারের দিক থেকে আসা গাড়িগুলোকে আটকে থাকতে হচ্ছে ফ্লাইওভারের নিচে। এ সময় তৈরি হচ্ছে তীব্র যানজট।

অন্যদিকে মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালের সামনে নাবিস্কোর ইউটার্নটির পাশে রাস্তার জায়গা না থাকায় অনেকটা বেগ পেতে হচ্ছে চলাচলরত যানবাহনকে। এ ছাড়া সাপ্তাহিক ছুটির দিন গাড়ির চাপ কম থাকায় পুরোপুরিভাবে প্রকল্পের সফলতা সম্পর্কে এখনই কিছু বলা যাবে না বলে মন্তব্য করেছেন ট্রাফিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অন্যদিকে, এমন যানজটের কারণ জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে ট্রাফিকের একজন মাঠপর্যায়ের কর্মকর্তা বলেন, সড়কের গাড়ির চাপ কখন কীভাবে কতটা থাকবে, তা ট্রাফিক পুলিশই বলতে পারবে। কিন্তু মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলাপ-আলোচনা না করে এমন প্রকল্প হাতে নিলে জনদুর্ভোগ বাড়বে, কমবে না।

একই রকম সংবাদ সমূহ

দেশের স্বাস্থ্য ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনতে সরকার বদ্ধপরিকর: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বর্তমান সরকারবিস্তারিত পড়ুন

দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, এবার পূজামণ্ডপের সংখ্যা বেড়ে ৩৩ হাজার ৮শ’ ৫১টিতেবিস্তারিত পড়ুন

বিনিয়োগ-রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি

বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতেবিস্তারিত পড়ুন

  • ২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি; বাড়লো অনুদানও
  • শেখ হা‌সিনা বাংলাদেশে আসার আর কোনো চান্স নাই: হুমায়ুন ক‌বির
  • রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
  • গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য
  • আলোচনা করে সংবিধানে ‘ইনক্লুসিভ’ সংশোধনী আনতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী
  • উন্নয়ন প্রকল্পে পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির
  • অপতথ্য রোধে সামাজিক ও রাজনৈতিক সচেতনতা দরকার : তথ্য উপদেষ্টা
  • নাশকতাকারীদের বিরুদ্ধে যে ঘোষণা দিলেন গয়েশ্বর
  • দেশের সকল বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসা পরিচালনা কমিটি পুনর্গঠনের নির্দেশ
  • সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকরা যেন নিপীড়নের শিকার না হন, সতর্ক সরকার
  • ১২৩ বছর বয়সেও চশমা ছাড়াই কোরআন পড়েন আব্বাস