বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজনীতিতে এখন ভিশন থাকতে হবে, দূরদৃষ্টি থাকতে হবে : আমীর খসরু

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাজনীতিতে এখন ভিশন থাকতে হবে, দূরদৃষ্টি থাকতে হবে, ওই গৎবাঁধা রাজনীতি দিয়ে এখন আর চলবে না।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত জিয়া সুইং মিন কার্নিভালে এসব কথা বলেন তিনি।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাজনীতিতে ধ্যান-ধারণার পরিবর্তন জরুরি। তিনি উল্লেখ করেন, যে পরিবর্তন রাজনীতিতে এসেছে, সেটি গ্রহণ করতে হবে। জনগণ বিএনপিকে একটি আদর্শিক দল হিসেবে দেখতে চায়। আমরা যদি সেটা ধারণ করতে না পারি, তাহলে তো আমরা সেই বিএনপি এই দেশ গড়ে তুলতে পারব না।

তিনি বলেন, বর্তমান রাজনীতিতে ভিশন ও দূরদৃষ্টি থাকা জরুরি। গৎবাঁধা রাজনীতির মাধ্যমে আর এগোনো যাবে না। জনগণকে নতুন নতুন ধারণার মাধ্যমে অনুপ্রাণিত করতে হবে, বিশেষ করে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে।

বিএনপির এই নেতা বলেন, দেশের মানুষের মনোজগতে বড় ধরনের পরিবর্তন ঘটছে, সেটি উপলব্ধি ও গ্রহণ করতে হবে। তা করতে ব্যর্থ হলে ভবিষ্যতের রাজনীতি টিকবে না। আমরা দেশে রাজনীতিকে গণতান্ত্রিক করার কথা বলি, কিন্তু খেলাধুলাকে গণতান্ত্রিক করার কথা বলি না। খেলাধুলাকেও গণতান্ত্রিক করতে হবে, যেন দেশের প্রত্যেক নাগরিক এতে অংশগ্রহণের সুযোগ পায়।

তিনি বলেন, একটি নতুন বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার আমরা করেছি, ইনশাআল্লাহ এখানে রাজনীতিকে গণতান্ত্রিক করা হবে, অর্থনীতিকেও গণতান্ত্রিক করা হবে। এমন একটি অর্থনীতি গড়ে তোলা হবে যেখানে সবার অংশগ্রহণ থাকবে, দেশের প্রতিটি মানুষ উন্নয়ন ও অর্থনৈতিক সুফল ভোগ করতে পারবে। একইভাবে খেলাধুলাকেও গণতান্ত্রিক করতে হবে, যাতে দেশের প্রতিটি নাগরিক অংশগ্রহণের সুযোগ পায়।

তিনি আরও বলেন, তারেক রহমান ও তার পরিবারের খেলাধুলার প্রতি আগ্রহ সবারই জানা। ইতোমধ্যে সুইমিং, ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্টসহ বিভিন্ন আয়োজন শুরু হয়েছে, যা কেবলমাত্র সূচনা মাত্র। আগামী দিনে খেলাধুলা নিয়ে তারেক রহমান যে স্বপ্ন দেখছেন, তা অনেকে এখনো উপলব্ধি করতে পারেননি। দেশের প্রতিটি অঞ্চলে স্পোর্টস সেন্টার স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব সেন্টারের মাধ্যমে ক্রিকেট, ফুটবল, সাঁতারের মতো সব ধরনের খেলাধুলায় যোগ্যতা ও আগ্রহ অনুযায়ী সবার জন্য সুযোগ তৈরি করা হবে, যাতে প্রত্যেকে নিজ নিজ সম্ভাবনা অনুযায়ী অংশ নিতে পারে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে খেলাধুলা নিয়ে একটি বড় স্বপ্ন বাস্তবায়িত হবে। এর মাধ্যমে বাংলাদেশের ক্রীড়া অঙ্গনে বিশ্বে ইতিবাচক ভাবমূর্তি গড়ে তোলার সুযোগ তৈরি হবে ইনশাআল্লাহ। এজন্য সবার সহযোগিতা অপরিহার্য।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির ক্রীড়া সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। সঞ্চালনা করেন সদস্য সচিব মোস্তফা জামান।

একই রকম সংবাদ সমূহ

প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার

প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নাশকতা ঘটিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতেবিস্তারিত পড়ুন

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ও গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ রয়েছেবিস্তারিত পড়ুন

বিচার নিশ্চিত না করলে মেয়াদ শেষ করতে পারবে না সরকার : নাহিদ ইসলামের হুঁশিয়ারি

জুলাই হত্যাকাণ্ড ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিসহ বিভিন্ন আলোচিতবিস্তারিত পড়ুন

  • সংসদ সদস্যদের প্রতি স্পিকারের কড়া নির্দেশনা
  • ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ
  • বিক্ষোভ সমাবেশের ঘোষণা ১১ দলীয় জোটের
  • ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
  • জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ : ৭ মামলায় ৫৯ জনের সাজা, মৃ’ত্যুদণ্ড ১৩ জনের
  • মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
  • বৃহস্পতিবার রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করবেন দীনেশ ত্রিবেদী
  • অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন প্রধান চ্যালেঞ্জ: স্পিকার
  • ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর
  • আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে যেকোনো কর্মসূচি প্রতিহতের ঘোষণা র‍্যাবের
  • জুলাইয়ের চেতনা বাস্তবায়নে সরকারের ‘সংশয়-অবজ্ঞা’ দেখছে সুজন
  • বাংলাদেশি ‘ফুটবলপ্রেমীদের’ নিয়ে পরিকল্পনা জানালেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত