বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিয়োগপ্রাপ্তদের যোগদান স্থগিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নিয়োগপ্রাপ্তদের যোগদান স্থগিত করেছ কর্তৃপক্ষ।

শনিবার (৮ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের এক পত্রের মাধ্যমে বুধবার (৫ মে) অস্থায়ীভিত্তিতে নিয়োগকৃত সবার নিয়োগ অবৈধ ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে কোনোরূপ সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত উক্ত নিয়োগপত্রের যোগদান এবং তদসংশ্লিষ্ট সব কার্যক্রম স্থগিত রাখতে অনুরোধ করা হলো।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম বলেন, নিয়োগ পাওয়ার পর যোগদানের অনেকগুলো প্রক্রিয়া আছে। তার মধ্যে অন্যতম যে বিভাগে নিয়োগ দেয়া হয়েছে সেই বিভাগ বা দপ্তর প্রধানের কাছ থেকে একটি সুপারিশ নিয়ে আসতে হবে। তারপর রেজিস্ট্রার দপ্তর থেকে আরও কয়েকটি প্রক্রিয়া শেষে নিয়োগ কার্যকর হবে। যেহেতু বিষয়টি তদন্তাধীন আছে সে কারণে যোগদান স্থগিত রাখতে বলা হয়েছে সংশ্লিষ্ট বিভাগ ও দপ্তরগুলোকে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এরমধ্যে বিজ্ঞপ্তিটি সংশ্লিষ্ট দপ্তর, বিভাগ, হল ও অনুষদগুলোতে পাঠানো হয়েছে।

এরআগে গত বুধবার (৫ মে) উপাচার্যের স্বাক্ষরে ১৩৭ জনের নিয়োগ হয়। পরদিন বৃহস্পতিবার (৬ মে) উপাচার্য বাসভবনে নিয়োগপত্রে স্বাক্ষর করেন নিয়োগ পাওয়া ব্যক্তিরা। তবে সেটি যোগদান হয়নি বলে জানিয়েছে প্রশাসন।

একই রকম সংবাদ সমূহ

২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি; বাড়লো অনুদানও

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছর সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়বিস্তারিত পড়ুন

অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি

সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) মিজ্ কাউসার আজিজ বলেছেন, ‘আপনারা আপনার অল্প বয়সীবিস্তারিত পড়ুন

গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য

দেশে চলমান পরিস্থিতি নিয়ে গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে আগামীবিস্তারিত পড়ুন

  • দেশের সকল বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসা পরিচালনা কমিটি পুনর্গঠনের নির্দেশ
  • ৬৮ শতাংশ নারী বাবার বাড়িতেও সহিংসতার শিকার হন
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি
  • নতুন স্বপ্ন, নতুন পথচলা বি.জে.এস.এম মডেল কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
  • ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী
  • পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা