মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাত পোহালেই চালু দেশের প্রথম ৬ লেনের নড়াইলের কালনা সেতু

রাত পোহালেই প্রতিক্ষার অবসান হতে যাচ্ছে গোপালগঞ্জ ও নড়াইলসহ দেশের দক্ষিনপশ্চিমাঞ্চলের ১০ জেলাবাসীর। স্বপ্নের ‘পদ্মা সেতু’র পর এবার উদ্বোধন হচ্ছে নড়াইলের কাশিয়ানী উপজেলার কালনা ঘাটে দেশের প্রথম ছয় লেনের মধুমতি সেতুর উদ্বোধনের মাধ্যমে।

তথ্য সূত্র মতে, ১০অক্টোবার সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে কালনা তথা মধুমতি সেতুর দ্বারখুলে দিয়ে এর শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

ছয় লেনের বৃহৎ এই সেতুটি উমুক্ত হলে ঢাকার সাথে নড়াইল, যশোর, বেনাপোল, নোয়াপাড়া শিল্পনগর, সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরসহ আশপাশের কয়েকটি জেলার যোগাযোগ সহজ হবে এবং কমবে দূরত্ব।

গোপালগঞ্জ ও নড়াইল সীমান্তবর্তী কালনা ঘাট এলাকায় নবনির্মিত কালনা তথা মধুমতি সেতু উদ্বোধন ও যান চলাচলের জন্য প্রস্তুত। দক্ষিন-পশ্চিম অঞ্চলের কোটি মানুষের আরো একটি দাবি পুরণ হতে এ সেতু চালুর মধ্য দিয়ে। এ অঞ্চলের মানুষে মধ্যে আনন্দ উচ্ছাস বয়ে চলেছে খুশির জোয়ার।

নড়াইলসহ দক্ষিন-পশ্চিম অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা সহজ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল কালনা পয়েন্টে সেতু নির্মানের। তারই ফলশ্রুতিতে ২০১৫ সালের ২৪ জানুয়ারী কালনা সেতু নামকরণে ভিত্তিপ্রস্থ স্থাপন করেছিলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গত মাসে সেতু পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে কালনা নয় এটা হবে “মধুমতি সেতু”।

দৃষ্টি নন্দন আলোক সজ্জায় মধুমতি সেতুর নান্দনিক স্থাপিত শৈলিতে আরো আর্কশনীয় করে তুলেছে যা দেখতে দুর দুরন্ত থেকে আসছে হাজার হাজার উৎসুক মানুষ।

মধুমতী সেতুর প্রকল্প ব্যবস্থাপক এবং সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) নড়াইলের নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান বলেন, কালনা দেশের প্রথম ৬ লেনের সেতুটি দেখতে ধনুকের মতো বাঁকা। সেতুটির দৈর্ঘ্য ৬৯০ মিটার এবং প্রস্থ ২৭ দশমিক ১ মিটার। উভয় পাশে ছয় লেনের সংযোগ সড়ক প্রায় সাড়ে ৪ কিলোমিটার। সেতু নির্মাণে মোট ব্যয় প্রায় ৯৬০ কোটি টাকা।

নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান জানান, সোমবার উদ্বোধনী অনুষ্ঠানে দু’পারে দুইটা অনুষ্ঠান করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এর উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

নড়াইলে দুই পক্ষের সংঘ*র্ষ, বাবা-ছেলেসহ নিহ*ত ৪

নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে সিংগোশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপবিস্তারিত পড়ুন

নড়াইলে যুবকের ম*রদে*হ উদ্ধার ও স্কুল ছাত্রীকে ধ*র্ষ*ণ, যুবক গ্রে*ফতা*র

উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইলের লোহাগাড়া ও কালিয়ায় যুবকের মরদেহ উদ্ধার ও স্কুলবিস্তারিত পড়ুন

নড়াইলে গাঁজাসহ একজন গ্রেফতার

উজ্জ্বল রায় নড়াইল : নড়াইলে ডিবি পুলিশের অভিযান গাঁজাসহ একজন গ্রেফতার মাদকবিস্তারিত পড়ুন

  • নড়াইলে দুই ব্যক্তি খু*ন
  • নড়াইলে সাবেক সেনা সদস্য হত্যা মামলার আসামি গ্রেফতার
  • নড়াইলের গোয়াল বাথান মসজিদ এক রাতেই নির্মিত
  • নড়াইলে রমজান মাসে বাজার মনিটরিং শুরু করছেন ইউএনও সঞ্চিতা বিশ্বাস
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার
  • নড়াইলে ইয়াবাসহ যশোরের রিদয় গ্রেফতার
  • নড়াইলে পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুন্নবীকে প্রত্যাহার
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ৩
  • নড়াইলে কৃষকদের মাঝে প্রাইম ব্যাংকের প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ
  • নড়াইলে ইট-সুরকির জোড়াতালিতে সড়ক, চলাচলের অনুপযোগী
  • নড়াইল আইনজীবী সমিতির নির্বাচন; সভাপতি লিটু, সেক্রেটারি তুহিন
  • নড়াইলে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেপ্তার ১