সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রায়েরবাজারে ১২৭ জনের ‘গণকবর’ শনাক্তের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ঢাকার রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে অন্তত ১২৭ জনকে ‘গণকবর’ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এসব ‘গণকবর’ শনাক্ত করতে অন্তর্বর্তীকালীন সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

শুক্রবার দুপুরে রায়েরবাজার কবরস্থানে জুলাই বিপ্লবের ‘গণকবর’ জিয়ারত ও পরিদর্শন শেষে এসব তারা কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশীদ, মুখপাত্র উমামা ফাতেমা, সদস্য সচিব আরিফ সোহেলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। স্বজন হারানো পরিবারের সদস্যরাও এ সময় উপস্থিত ছিলেন।

সমন্বয়ক রিফাত রশীদ বলেন, রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। যা কোনোভাবেই কাম্য নয়। আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে, তার বিচার এই বাংলার মাটিতে নিশ্চিত করতে হবে। তিনি বলেন, আন্দোলন চলাকালে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে অন্তত ১২৭ জনকে ‘গণকবর’ দেওয়া হয়েছে। আমরা আসা করি এ ব্যাপারে সরকার পদক্ষেপ নেবে।

মুখপাত্র উমামা ফাতেমা বলেন, আন্দোলনের সময় ‘গণহত্যা’ চালানো হয়েছে। এখনও অনেক পরিবার হারানো স্বজনদের খুঁজে পায়নি। অথচ এই গণহত্যা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। ‘গণকবর’ শনাক্তে সরকারের পক্ষ থেকে পরিষ্কার কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ডিএনএ টেস্টসহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পরিচয় শনাক্ত করে তালিকা তৈরির দাবি জানান তিনি।

সদস্য সচিব আরিফ সোহেল বলেন, রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদকে স্বীকৃতি দিচ্ছে না। তারা মুজিববাদকে ধারণ করছে। এখনো বিশ্বাস করতে চাই, রাজনৈতিক দলগুলো জনগণের ইচ্ছেগুলোকে সম্মান করবে। কিন্তু শহিদদের রক্তের সঙ্গে বেইমানি করবেন না।

একই রকম সংবাদ সমূহ

‘জিয়াউর রহমানকে সরাসরি গুলি করে হত্যা করেন কর্নেল মতিউর’

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে কর্নেল মতিউর রহমান সরাসরি গুলি চালিয়েছিলেন বলেবিস্তারিত পড়ুন

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। আরবিস্তারিত পড়ুন

সবার জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতে গুরুত্বারোপ ডা. জুবাইদা রহমানের

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদাবিস্তারিত পড়ুন

  • লিফট রেখে সিঁড়ি বেয়ে বৈঠকে যোগ দিলেন প্রধানমন্ত্রী
  • নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
  • ‘কোন সীমান্ত দিয়ে, কোন ডিসেম্বরে আসবেন পরিষ্কার করুন’: শেখ হাসিনাকে হুইপ দুলু
  • ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ‘অনুসন্ধানে বিদেশে কিছু পেলে আমাকে ১০ শতাংশ দিয়েন’ : আসিফ মাহমুদ
  • ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়রপ্রার্থী ঘোষণা
  • ‘বর্তমান প্রেক্ষাপটেও অত্যন্ত প্রাসঙ্গিক খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন’
  • আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি: প্রধানমন্ত্রী
  • চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর
  • পে-স্কেলের নতুন বেতন নির্ধারণ হবে অনলাইনে, কে কত পাচ্ছেন?
  • তরুণরা চাইলে দেশ পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী
  • শিক্ষা হবে ভবিষ্যৎ বাংলাদেশ গঠনের মূল ভিত্তি: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব