বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রোটারী ক্লাব অব সাতক্ষীরার উদ্যোগে বিনামূল্যে ও স্বল্প মূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

রোটারী ক্লাব অব সাতক্ষীরার উদ্যোগে জেলা চক্ষু সেবা প্রকল্পের আওতায় বিনামূল্যে ও স্বল্প মূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা ১১ টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ পৌর অডিটোরিয়ামে রোটারী ক্লাব অব সাতক্ষীরার আয়োজনে, সাইটসেভার্স এর সহযোগিতায় এবং খুলনা শিরোমনি বিএনএসবি চক্ষু হাসপাতালের বাস্তবায়নে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন রোটারী ক্লাব অব সাতক্ষীরার পিপি রোটাঃ মোঃ হাবিবুর রহমান হাবিব।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন রোটারী ক্লাব অব সাতক্ষীরার ক্লাব সেক্রেটারী ও অনুষ্ঠানের চেয়ার রোটাঃ মো. ওয়ালীউল্লাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রোটারী ক্লাব অব সাতক্ষীরার পিপি রোটাঃ ফারহা দীবা খান সাথী, পাস্ট সেক্রেটারী রোটাঃ মো. কামরুজ্জামান রাসেল, রোটাঃ সিএম নাজমুল ইসলাম, খুলনা শিরোমনি বিএনএসবি চক্ষু হাসপাতালের এ্যাসিসট্যান্ট সার্জন ডা. খান নাহিদ মুরাদ অনিক, ব্রাক এরিয়া (বিএসপি) ম্যানেজার মো. হাফিজুর রহমান, রোটার‌্যাক্টর আতিক মুজাহিদ, রোটার‌্যাক্টর আমিনুর রহমান, রোটার‌্যাক্টর শুকান্ত দাস প্রমুখ।

রোটারী ক্লাব অব সাতক্ষীরার উদ্যোগে জেলা চক্ষু সেবা প্রকল্পের আওতায় বিনামূল্যে ও স্বল্প মূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে ১৩৪ জন চক্ষু রোগীর চক্ষু পরীক্ষা করে চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং ৪৫ জন ছানী রোগী বাছাই করা হয়।
৪৫ জন বাছাইকৃত ছানি রোগীর বিনামূলে ছানি অপারেশনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে খুলনা শিরোমনি বিএনএসবি চক্ষু হাসপাতালে।
ছানি অপারেশন শেষে একটি কালো চশমা ও এক মাসের ওষুধ প্রদান করা হবে এবং চেকআপ করে আবার সাতক্ষীরায় পৌছে দেওয়া হবে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।

এসময় রোটারী ক্লাব অব সাতক্ষীরার সদস্য, খুলনা শিরোমনি বিএনএসবি চক্ষু হাসপাতালের ডাক্তার, ব্রাক ও সাইটসেভার্স এর সদস্যরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই

গণতন্ত্রের মূল ভিত্তি হলো সকল নাগরিকের সমান অংশগ্রহণ ও সমান সুযোগ। কিন্তুবিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস
  • ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে সাতক্ষীরায় স্মারকলিপি
  • জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাতক্ষীরায় রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি
  • জমি দখলের অপচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাংবাদিকতার একাল-সেকাল: প্রযুক্তির অগ্রগতি, নাকি পেশার অবক্ষয়?
  • সাতক্ষীরার প্রাণসায়রের খালের ধারে পৌরসভার কসাইখানা নির্মাণের উদ্যোগ!