শুক্রবার, জুন ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

লকডাউনে ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৫ লাখ পরিবার পাবে খাদ্য সহায়তা

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,‘সরকার করোনাভাইরাস ও লকডাউনে অসহায় কর্মহীন মানুষের আর্থিক সুরক্ষায় বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এরই ধারাবাহিকতায় লকডাউনে ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৫ লাখ পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেয়া হবে। আর আসন্ন ঈদে ৩৬ লাখ ২৫ হাজার পরিবার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক সহায়তা পাবে।’

রোববার (১৮ এপ্রিল) ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বৈশ্বিক মহামারির এই সঙ্কটে সরকারের পাশাপাশি অসহায় ও কর্মহীন মানুষের পাশে দাঁড়াতে দলমত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। পবিত্র রমজানের ত্যাগ ও সংযমের মাসে দরিদ্রদের প্রতি মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিতে হবে।’

বিপন্ন মানুষের পাশে সবার আগে দাঁড়ানো আওয়ামী লীগের সংস্কৃতি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, করোনাভাইরাস রাজনৈতিক দল চেনে না। আমরা প্রতিদিনই মূল্যবান প্রাণ হারাচ্ছি। মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। দোষারোপের রাজনীতি ছেড়ে, অন্ধ সমালোচনার তীর ছোঁড়া বন্ধ করে সংক্রমণ ঠেকাতে সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে চলতে হবে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুলকে দেশের গণতন্ত্র নিয়ে নানান কথা বলার আগে নিজ দলের গণতন্ত্র প্রতিষ্ঠা করার আহ্বান জানিয়ে কাদের বলেন, ‘কথায়, আচরণে, রাজনীতিতে আপাদমস্তক অগণতান্ত্রিক মূল্যবোধ চর্চা করে বিএনপি। তাদের হালুয়া-রুটির গণতন্ত্র এখন জনগণ আর চায় না।’

একই রকম সংবাদ সমূহ

বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) মধ্যে প্রথমবারের মতোবিস্তারিত পড়ুন

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ও গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ রয়েছেবিস্তারিত পড়ুন

বিচার নিশ্চিত না করলে মেয়াদ শেষ করতে পারবে না সরকার : নাহিদ ইসলামের হুঁশিয়ারি

জুলাই হত্যাকাণ্ড ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিসহ বিভিন্ন আলোচিতবিস্তারিত পড়ুন

  • সংসদ সদস্যদের প্রতি স্পিকারের কড়া নির্দেশনা
  • প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ ইস্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত
  • মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক
  • কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ
  • ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
  • বিক্ষোভ সমাবেশের ঘোষণা ১১ দলীয় জোটের
  • রক্তের দাগ না শুকাতেই ফ্যাসিবাদী চক্র আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে: টুকু
  • মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
  • অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন প্রধান চ্যালেঞ্জ: স্পিকার
  • ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর
  • আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে যেকোনো কর্মসূচি প্রতিহতের ঘোষণা র‍্যাবের