বুধবার, আগস্ট ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

লোকাল ট্রেনে স্বাস্থ্যবিধি নিশ্চিত করা কঠিন : রেলমন্ত্রী

লোকাল ট্রেনে স্বাস্থ্যবিধি মানানো কিছুটা কঠিন বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। বৃহস্পতিবার (১৫ জুলাই) রাজধানীর কমলাপুর রেলস্টেশন পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

লোকাল ট্রেনে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, লোকাল ট্রেনের স্বাস্থ্যবিধি না মানার আশঙ্কা আমাদেরও ছিল। কারণ লোকাল ট্রেন প্রতিটা স্টেশনে থামে। সেখান থেকে বিপুল পরিমাণ যাত্রী ওঠে। এটা বন্ধ করা গেলে স্বাস্থ্যবিধি মানানো যাবে। সেখানে স্বাস্থ্যবিধি পরিপালন করা একটু কঠিন। তবে ট্রেনকে আমরা একটা আধুনিক প্রযুক্তির যুগোপযোগী মানসম্মত সেবা দেয়ার জন্য শৃঙ্খলা ফিরিয়ে আনার একটা চেষ্টা করছি।

রেলমন্ত্রী সুজন বলেন, আমরা চেষ্টা করছি স্বাস্থ্যবিধি মেনে ট্রেন পরিচালনা করার। রেলের পরিবারে প্রত্যেকটা সদস্য কাজ করে যাচ্ছে। তবে স্টেশনে ট্রেন দাঁড়ানোর সাথে সাথে হুড়োহুড়ি করে মানুষ উঠে যায়। এটা বন্ধ করার মেকানিজম আমাদের নেই। সুতরাং স্টেশনে ঢোকাটা যদি যাত্রীদের কন্ট্রোল করা যায় যে অভিযোগগুলো আসছে সেগুলো আর থাকবে না।

মন্ত্রী আরও বলেন, বাসে ভাড়া বাড়ানো হলেও ট্রেনে কোনো ভাড়া বাড়েনি। তবে কোথাও যদি কোনো ব্যত্যয় হয় সেটা যদি আমরা ধরতে পারি এবং বুঝতে পারি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

অনলাইনে ট্রেনের টিকিট কাটতে ভোগান্তি হচ্ছে- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অস্বাভাবিক কিছু না ৪০ থেকে ৫০ লাখ লোক যদি টিকিট কাটার চেষ্টা করে, ট্রেনের সিট ক্যাপাসিটি থাকে ৭০০ সেখানে টিকিট বিক্রি হয় ৩৫০টা; মানুষের যে চাপ সেটাতো সামাল দিতে পারা যাবে না।

রেলে জনবলের ঘাটতি আছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ইতোমধ্যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রেলের নিয়োগ প্রক্রিয়া শুরু করব।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রপতি পদে দলের সিদ্ধান্তের বাইরে ভোট দিলে কী হবে জানালেন চিফ হুইপ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটের বিষয়ে জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনিবিস্তারিত পড়ুন

ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়েবিস্তারিত পড়ুন

দুই উপলক্ষে তারেক রহমানকে ভারতে আমন্ত্রণ জানানো হয়েছে: জয়সোয়াল

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাম্প্রতিকবিস্তারিত পড়ুন

  • বিএনপির পরবর্তী মহাসচিব পদে রিজভীসহ আলোচনায় যারা
  • চালু হচ্ছে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল, সৃষ্টি হবে ১১ হাজার মানুষের কর্মসংস্থান
  • দলের বাইরে ভোট দিলে ৭০ অনুচ্ছেদ কার্যকর হবে কি না, তা রাজনৈতিক প্রশ্ন: ইসি সচিব
  • শিক্ষক নিয়োগ নিয়ে ছড়ানো তথ্য সঠিক নয়, শিক্ষার্থীদের আন্দোলনের সমালোচনা শিক্ষামন্ত্রীর
  • যেকোনো সময় ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী
  • বিএনপি সরকারের অধীনে স্বজনপ্রীতিভিত্তিক কোনো ব্যবসা করতে দেবো না: অর্থমন্ত্রী
  • রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, ভোট হবে বিকেল ২টা থেকে ৫টা
  • শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ
  • প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী
  • গত ১৮ বছরে ‘নির্যাতিতরা’ ভাতা ও বীরের মর্যাদা পাবেন: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি: ভারতীয় হাইকমিশনার
  • ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: তারেক রহমান