শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

লোভ বা লাভের ঊর্ধ্বে উঠে নিরাপদ বাংলাদেশ গড়তে হবে : তারেক রহমান

লোভ বা লাভের ঊর্ধ্বে উঠে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও স্বাবলম্বী বাংলাদেশে গড়তে, বিশেষ করে ছাত্র-তরুণদের ভূমিকা অপরিসীম। ‘সংস্কার নাকি নির্বাচন’- এ ধরনের জিজ্ঞাসাকে বিএনপি তথা দেশপ্রেমিক শক্তি এবং দেশের সব মানুষ ও রাজনৈতিক দল স্রেফ অসৎ উদ্দেশ্যপ্রণোদিত ও কূটতর্ক হিসেবে বিবেচনা করে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, বিএনপি মনে করে, রাষ্ট্র, রাজনীতি ও রাজনৈতিক দলের গুণগত পরিবর্তনের জন্য সংস্কার এবং নির্বাচন উভয়ই প্রয়োজন। বিদ্যমান ব্যবস্থা সময়োপযোগী করতে সংস্কার একটি অনিবার্য ধারাবাহিক প্রক্রিয়া। তবে গণতন্ত্রকে টেকসই ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ও কার্যকর পন্থা। নির্বাচনের মাধ্যমে জনগণ ভোটের অধিকার প্রয়োগের যে সুযোগ পায়, তা রাষ্ট্র এবং জনগণের রাজনৈতিক ক্ষমতা নিশ্চিত করে।

বুধবার (১ জানুয়ারি) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

গুম-খুন ও শহীদ হওয়া সহকর্মীদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, দেশ এবং জনগণের কাঁধে চেপে বসা মাফিয়া স্বৈরাচারের অপমানজনক পতনে পার হলো ঐতিহাসিক ২০২৪ সাল। নিরাপদ বাংলাদেশ গড়ার এক অপার সম্ভাবনা নিয়ে আরেকটি নতুন বছরের যাত্রা শুরু হলো। তিনি এসময় বীর ছাত্র-জনতাকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, নানা চড়াই-উৎরাই পেরিয়ে জাতীয়তাবাদী ছাত্রদল ছাত্রসমাজের সবার কাছে জনপ্রিয় সংগঠনে পরিণত হয়েছে। মেধা ও মননে সংগঠনটি সাধারণ শিক্ষার্থী এবং জনমনে ইতিবাচক ভাবমূর্তি প্রতিষ্ঠায় সক্ষম হয়েছে।

হাজারো ছাত্র-জনতার সীমাহীন আত্মত্যাগ আর তেজোদীপ্ত ভূমিকার কারণে সরকারের পতন হয়েছে উল্লেখ করে দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আমাদের খেয়াল রাখতে হবে কোনো হঠকারী সিদ্ধান্তের কারণে যেন গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিনষ্ট হওয়ার পরিস্থিতির সৃষ্টি না হয়। এ ব্যাপারে ছাত্রদলের প্রত্যেকটি নেতাকর্মীকে সচেতন ও সজাগ থাকার নির্দেশ দেন তিনি।

নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, মনে রাখা দরকার লোভ বা লাভের ঊর্ধ্বে উঠে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও স্বাবলম্বী বাংলাদেশে গড়তে, বিশেষ করে ছাত্র-তরুণদের ভূমিকা অপরিসীম। বাংলাদেশকে আন্তর্জাতিক বিশ্বে একটি কার্যকর এবং প্রভাবশালী রাষ্ট্রের ভূমিকায় দেখতে চাইলে ও বাংলাদেশ নামক রাষ্ট্রের একজন মর্যাদাবান নাগরিক হিসেবে বেঁচে থাকতে চাইলে, জ্ঞানভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনের কোনো বিকল্প নেই।

ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এতে ছাত্রদল, যুবদলসহ বিএনপির অঙ্গসংগঠনগুলোর বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

সারা দেশের ৬৪ জেলায় সরকারের কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে ৩০ জনবিস্তারিত পড়ুন

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার ইচ্ছা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)।বিস্তারিত পড়ুন

আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি: পররাষ্ট্রমন্ত্রী

আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুরবিস্তারিত পড়ুন

  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
  • নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী
  • রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
  • নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির
  • জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা করতে চায় চীন
  • বিদ্যুৎ নিয়ে দুষ্টু লোকেরা বলে, ‌‘টুকু আসে, টুকু যায়’ : সংসদে রুমিন ফারহানা
  • স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল
  • ‘এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা বুঝতে পারিনি’ : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্বরাষ্ট্রমন্ত্রী নিজেকে কী মনে করেন? তার ছাত্র হিসেবে সংসদে আসিনি : বিরোধীদলীয় নেতা
  • নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক
  • রাষ্ট্রীয় সম্পর্কের পাশাপাশি রাজনীতিতেও সুসম্পর্ক চায় চীন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী