শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শক্তিশালী পাসপোর্ট সূচকে আট ধাপ পেছালো বাংলাদেশ

শক্তিশালী পাসপোর্ট সূচকে আট ধাপ পিছিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার প্রকাশিত হেনলি পাসপোর্ট সূচকে এ তথ্য জানা যায়। গ্লোবাল সিটিজেনশিপ এবং রেসিডেন্সি পরামর্শক লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রতি বছর এই সূচক প্রকাশ করে।

ভিসা ছাড়া কোন পাসপোর্ট দিয়ে কতটি দেশে ভ্রমণ করা যায় তার ওপর ভিত্তি করে এই সূচক তৈরি করা হয়।

ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের কাছ থেকে সংগৃহীত আন্তর্জাতিক যাত্রীদের ভ্রমণ তথ্য বিশ্লেষণ করে এই সূচক তৈরি করা হয়। ২০২০ সালের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৯৮। চলতি বছর সেই অবস্থান থেকে আরো আট ধাপ নেমে বাংলাদেশ ১০৬ নম্বরে চলে এসেছে। বর্তমান সূচক অনুযায়ী আগাম ভিসা ছাড়া ৪১টি দেশে ভ্রমণ করতে পারেন বাংলাদেশি পাসপোর্টধারীরা। তালিকায় বাংলাদেশের সঙ্গী হিসেবে রয়েছে লেবানন ও সুদান।

দক্ষিণ এশিয়ার তিন দেশ নেপাল ১০৯, পাকিস্তান ১১৩ ও আফগানিস্তান ১১৬তম অবস্থানে রয়েছে। তালিকায় শীর্ষে রয়েছে এশিয়ার তিন দেশ। প্রথম অবস্থানে রয়েছে জাপান, দ্বিতীয়তে সিঙ্গাপুর এবং তৃতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া।

সংস্থাটি বলছে, বাংলাদেশি পাসপোর্ট থাকলে বিশ্বের ৪১টি দেশে ভিসা ছাড়া অথবা অন অ্যারাইভাল ভিসা নিয়ে প্রবেশ করা যায়। দেশগুলো হলো—এশিয়া মহাদেশের ছয়টি দেশ ভুটান, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা ও তিমুর। আফ্রিকা মহাদেশের ১৬টি দেশ—কেপ ভার্দ দ্বীপপুঞ্জ, কমোরোস দ্বীপপুঞ্জ, গাম্বিয়া, গিনি বিসাউ, কেনিয়া, লেসোথো, মাদাগাস্কার, মৌরিতানিয়া, মোজাম্বিক, রুয়ান্ডা, সেনেগাল, সিসিলি, সিয়েরা লিয়ন, সোমালিয়া, টোগো ও উগান্ডা।

ওশেনিয়ার সাতটি দেশ—কুক আইল্যান্ডস, ফিজি, মাইক্রোনেশিয়া, নিউই, সামাউ, টুভালু ও ভানুয়াতু। ক্যারিবীয় অঞ্চলের ১১টি দেশ— বাহামা, বার্বাডোজ, ব্রিটিশ ভার্জিনিয়া আইল্যান্ডস, ডোমেনিকা, গ্রানাডা, হাইতি, জ্যামাইকা, মন্ডসেরাত, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রেনাডিন্স ও ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো। আমেরিকার মাত্র একটি দেশ বলিভিয়া।

একই রকম সংবাদ সমূহ

৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার ছায়া বাজেট দিলো এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ‘বাংলাদেশ ২.০: সংস্কার, কর্মসংস্থান ওবিস্তারিত পড়ুন

মার্কিন ভিসা প্রার্থীদের জন্য বিশেষ নির্দেশনা

মার্কিন ভিসার জন্য আবেদনকারী অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইলের প্রাইভেসিবিস্তারিত পড়ুন

সীমান্তের বাইরে আছে ‘বন্ধু-অংশীদার, প্রভু নয়’: পররাষ্ট্রমন্ত্রী

সীমান্তের বাইরে আছে ‘বন্ধু-অংশীদার, প্রভু নেই’ বলেন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।বিস্তারিত পড়ুন

  • প্রতিরক্ষা ও এভিয়েশনে একসঙ্গে কাজ করবে ঢাকা-আঙ্কারা: পররাষ্ট্রমন্ত্রী
  • শাহজালাল বিমানবন্দর এলাকাকে নীরব এলাকা ঘোষণা
  • বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা
  • দৌলতদিয়ায় ফেরি থেকে পড়ে যাওয়া বাস উদ্ধার
  • জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের
  • ডিএনডি বাঁধ নিয়ে সরকারের নতুন পরিকল্পনা
  • বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়
  • সংসদ সদস্যদের ‘কার্যপ্রণালি বিধি ওরিয়েন্টেশন’ প্রোগ্রাম অনুষ্ঠিত
  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • প্রতিটি মানুষের কথা চিন্তা করেই হচ্ছে আগামীর বাজেট: অর্থমন্ত্রী