শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শতাধিক এমপি করোনায় আক্রান্ত, মৃত্যু ৪

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন শতাধিক সংসদ সদস্য (এমপি)। এ ছাড়া প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন চারজন এমপি।

সংসদ সচিবালয়ের মেডিকেল সেন্টার এবং বিভিন্ন গণমাধ্যমে আসা খবরের তথ্যমতে, সব মিলিয়ে এ পর্যন্ত দেশের প্রায় ১১১ জন সংসদ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজন সংসদ সদস্যের কোনো উপসর্গ ছিল না।

এ ছাড়া টাঙ্গাইল-২ আসনের এমপি ছোট মনির ও সিরাজগঞ্জ-১ আসনের তানভীর শাকিল জয় দ্বিতীয়বারের মতো করোনায় আক্রান্ত হন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সর্বশেষ (১৪ এপ্রিল) কুমিল্লা-৫ আসনের এমপি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু মারা যান।

এর আগে করোনায় আক্রান্ত হয়ে মারা যান সিরাজগঞ্জ-১ আসনের এমপি সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, নওগাঁ-৬ আসনের ইসরাফিল আলম ও সিলেট-৩ আসনের মাহমুদ উস সামাদ চৌধুরী।

ভ্যাকসিন কার্যক্রম

করোনাভাইরাস প্রতিরোধে দেশে গত ২৭ জানুয়ারি করোনাভাইরাসের প্রথম ডোজ দেয়া শুরু হয়। টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে গত ৭ ফেব্রুয়ারি দেশব্যাপী গণটিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
গত ৮ এপ্রিল সারাদেশে করোনার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেয়া শুরু হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

রাজনীতির কণ্টকাকীর্ণ পথ পেরিয়ে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল

তৃণমূলের রাজনীতি থেকে জাতীয় রাজনীতির শীর্ষ পর্যায়ে উঠে আসা মির্জা ফখরুল ইসলামবিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা

রাষ্ট্রপতি পদে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দিয়েছেন দলটিরবিস্তারিত পড়ুন

সালাহউদ্দিন স্থানীয় সরকারে ও স্বরাষ্ট্রে এ্যানি

রাষ্ট্রপতি ভবনে যাওয়ার পথ তৈরি হতেই বদলে গেল সরকারের গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়েরবিস্তারিত পড়ুন

  • মির্জা ফখরুলই হলেন বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী
  • সরকার থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল
  • বিএনপি মহাসচিব ও স্থায়ী কমিটির পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল
  • মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব পদে আলোচনায় যারা
  • রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র জমা
  • একাদশে ভর্তিতে এবারও পরীক্ষা নেই, আবেদন ১৫ সেপ্টেম্বর থেকে
  • আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি গুজব: তথ্যমন্ত্রী
  • ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে মারা যান আরাফাত রহমান কোকো: রিজভী
  • এআইয়ের যুগে তরুণেরাই নতুন সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী
  • গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত
  • ‘কাকা তুমি খালি বাইরে বাইরে থাকলে কেন’ : ফোনালাপে পরশকে কাদের
  • জেলা পর্যায়ে চালু হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’: মাহদী আমিন