সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শার বেলতলা আমবাজারে অপরিপক্ক আম বিক্রির হিড়িক, উদ্বেগে ক্রেতারা

গাছে এখনও পুরোপুরি পাকে নি হিমসাগর, অথচ বাজারজুড়ে তার দাপট। বাইরে থেকে হলুদাভ রঙ আর চকচকে খোসা দেখে ক্রেতারা আকৃষ্ট হলেও ভেতরে মিলছে কাঁচা স্বাদ। প্রশাসনের ঘোষিত “আম ক্যালেন্ডার” উপেক্ষা করে যশোরের শার্শা উপজেলার ঐতিহ্যবাহী বেলতলা আমবাজারে আগাম হিমসাগর আম বিক্রির অভিযোগ উঠেছে। এতে জনস্বাস্থ্য ঝুঁকি ও শার্শার বিখ্যাত আমের সুনাম ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

মঙ্গলবার সরেজমিনে বেলতলা আমবাজার ঘুরে দেখা যায়, ভোর থেকেই ট্রাক, পিকআপ ও ভ্যানে করে বিভিন্ন এলাকা থেকে আম বাজারে আনা হচ্ছে। বাজারে প্রচুর পরিমাণে হিমসাগর আমের উপস্থিতি থাকলেও অনেক আম এখনও পরিপক্ক হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। অধিক লাভের আশায় একশ্রেণির অসাধু ব্যবসায়ী ও কিছু চাষি সময়ের আগেই গাছ থেকে আম নামিয়ে বাজারজাত করছেন বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় কৃষি বিভাগ ও উপজেলা প্রশাসন প্রতি বছরের মতো এবারও “আম ক্যালেন্ডার” ঘোষণা করেছে। সেই নির্দেশনা অনুযায়ী গোবিন্দভোগ, বোম্বাইসহ দেশি জাতের আম ৬ মে থেকে বাজারজাতের অনুমতি দেওয়া হলেও হিমসাগর আম বাজারজাতের নির্ধারিত সময় ১৭ মে। এরপর পর্যায়ক্রমে লেংড়া ২৮ মে এবং আম্রপালি-মল্লিকা ৬ জুন থেকে বাজারে তোলার কথা রয়েছে। কিন্তু বাস্তবে সেই নির্দেশনা অনেক ক্ষেত্রেই মানা হচ্ছে না।

বাজারে আম কিনতে আসা কয়েকজন ক্রেতা অভিযোগ করে বলেন, বাইরে থেকে দেখতে সুন্দর হলেও অনেক আমে প্রকৃত স্বাদ পাওয়া যাচ্ছে না। কিছু আম কাটার পর ভেতরে শক্ত ও কাঁচা দেখা যাচ্ছে। এতে সাধারণ ক্রেতারা প্রতারিত হচ্ছেন।

স্থানীয় সচেতন মহলের মতে, আগাম অপরিপক্ক আম বাজারজাতের কারণে শুধু ভোক্তার ক্ষতিই হচ্ছে না, বরং শার্শার আমের দীর্ঘদিনের সুনামও প্রশ্নের মুখে পড়ছে। দ্রুত পাকানোর জন্য ক্ষতিকর রাসায়নিক বা কেমিক্যাল ব্যবহারের অভিযোগও রয়েছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হতে পারে।

তবে বাজারের কয়েকজন ব্যবসায়ী দাবি করেন, বাজারের চাহিদা ও প্রতিযোগিতার কারণেই আগাম আম উঠছে। দেশের বিভিন্ন জেলা থেকে পাইকাররা আগেভাগেই আম সংগ্রহ করতে আসছেন। বেশি দামের আশায় ব্যবসায়ীরাও সময়ের আগে আম সংগ্রহ করছেন বলে জানান তারা।

এ বিষয়ে শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা দিপক কুমার সাহা বলেন, আম ক্যালেন্ডারের নির্দেশনা উপেক্ষার সুযোগ নেই। স্থানীয় ব্যবসায়ী ও আড়তদারদের এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে কোনো গাছের আম পরিপক্ক হলে উপসহকারী কৃষি কর্মকর্তার প্রত্যয়ন নিয়ে তা বাজারজাত করা যাবে।

তবে বেলতলা আমবাজারে নির্ধারিত সময়ের আগেই অপরিপক্ক হিমসাগর আম বিক্রির বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে তিনি ব্যস্ততার কথা বলে ফোন কেটে দেন।

এদিকে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদের বক্তব্য নেওয়ার জন্য তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম

সাতক্ষীরার কলারোয়ায় সম্প্রতি অসুস্থ ও সন্দেহজনক আচরণ করা কুকুরের উপদ্রব বেড়ে যাওয়ায়বিস্তারিত পড়ুন

কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়

কলায়োরার কেঁড়াগাছিতে আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!
  • কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন