সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে নতুন করে যা বললেন শিক্ষামন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে সরকারের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি বলেন, ‘আমরা অনুকূল পরিস্থিতির জন্য অপেক্ষা করছি, আশা করি দ্রুতই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারব।’

বুধবার যুব মহিলা লীগ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী এই সংকটের একেবারে প্রথম থেকেই আমাদের নির্দেশনা দিয়ে যাচ্ছেন যে কীভাবে আমরা কতো দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারি। প্রথম কথা আমরা শিক্ষার্থী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে পারি। দ্বিতীয়ত, শিক্ষা যেন ব্যাহত না হয়, যত দূর সম্ভব আমরা যেন চালিয়ে যেতে পারি। তৃতীয়ত, আমরা যেন সব সময় প্রস্তুত থাকি, পরিস্থিতি অনুকূল হওয়া মাত্রই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে পারি। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সর্বাত্মক প্রস্তুতি রয়েছে।’

তিনি বলেন, ‘আপনারা জানেন এখন সংক্রমণের হার নিম্নগামী। সরকারের সঠিক সিদ্ধান্ত ও জনগণের সহযোগিতায় সংক্রমণের হার দ্রুত কমছে। আমরা আশা করি দ্রুতই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার পর্যায়ে পৌঁছাবে।’

সবাই স্বাস্থ্যবিধি মেনে চললে দ্রুত সময়ের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া সম্ভব বলে জানান মন্ত্রী।

যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ, মহিলাবিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকী ও যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল।

একই রকম সংবাদ সমূহ

প্রতিশোধ-সংঘাতের রাজনীতি আর দেখতে চাই না: রাষ্ট্রপতি

সংঘাত ও প্রতিশোধের রাজনীতি ছেড়ে দেশকে সহনশীলতার রাজনীতির দিকে নিয়ে যাওয়ার আহ্বানবিস্তারিত পড়ুন

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ICT কোচিংবিস্তারিত পড়ুন

শিক্ষার আধুনিকায়ন ও এআই ব্যবহারে গুগলের সহযোগিতা চাইলেন শিক্ষামন্ত্রী

বিশ্বমানের উপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)বিস্তারিত পড়ুন

  • শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে ১ লাখ করে টাকা দেবে সরকার : শিক্ষামন্ত্রী
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির যাত্রা, তালা প্রেসক্লাবের অভিনন্দন
  • প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিক্ষার্থী পাবে পুষ্টিকর খাবার: ববি হাজ্জাজ
  • এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি
  • এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভুক্ত করে প্রজ্ঞাপন দাবি
  • গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল, রাশেদ খাঁনকে জিএস ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট
  • রোজার পরেই এসএসসি পরীক্ষা, আপাতত পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
  • শিক্ষার্থীদের ভিসাপ্রক্রিয়া সহজ করতে মন্ত্রিপরিষদে বিশেষ কমিটি : শিক্ষামন্ত্রী
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় এমওইউ স্বাক্ষর
  • শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন
  • ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রুহুল কবির রিজভী