রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শিমু রেজা এমপি কলেজে দুই সংসদ সদস্যকে সংবর্ধনা

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলায় অবস্থিত শিমু রেজা এমপি কলেজে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দুই সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার (৬ মে) সকাল ১০টায় কলেজ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস মোঃ রবিউল বাসার এবং সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম-কে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এসময় আমন্ত্রিত অতিথিদেরও ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মান জানানো হয়।

কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা’র সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মোঃ রাজীব, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জুয়েল হোসেন, মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদাউস মোড়ল, জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার আমীর মাওলানা আব্দুল ওহাব, শ্যামনগর উপজেলা শাখার আমীর মাওলানা আব্দুর রহমান, মৌতলা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আলমগীর হোসেন, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ সোলাইমান কবির এবং জামায়াতে ইসলামের মৌতলা ইউনিয়ন আমীর মাস্টার নুরুল হক প্রমুখ।

সংবর্ধিত অতিথিরা তাদের বক্তব্যে বলেন, একটি এলাকার সার্বিক উন্নয়নে শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা অপরিসীম। তারা কলেজটির অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন এবং শিক্ষার মানোন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। শিক্ষার্থীদের উদ্দেশে তারা বলেন, “শুধু বইয়ের জ্ঞান নয়, নৈতিকতা ও মানবিক গুণাবলীতে সমৃদ্ধ হয়ে নিজেকে গড়ে তুলতে হবে। বক্তারা আরও বলেন, উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় সকলকে একসঙ্গে কাজ করতে হবে। রাজনৈতিক ভিন্নমত থাকলেও এলাকার স্বার্থে ঐক্যবদ্ধ থাকা জরুরি।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পুরো অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় চিরনিদ্রায় শায়িত সাংবাদিক শেখ আব্দুল আলীম

​নিভে গেল সাতক্ষীরার সংবাদ অঙ্গনের এক প্রিয় ব্যক্তিত্ব। নিবেদিতপ্রাণ সাংবাদিক, সাতক্ষীরা জেলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা কুষ্ঠরোগ নিয়ে সাংবাদিকদের সাথে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

কুষ্ঠরোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, কুসংস্কার ও সামাজিক বৈষম্য দূর করতে সাংবাদিকদের আরওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

সাতক্ষীরা শহরকে ডেঙ্গুমুক্ত রাখতে জেলা প্রশাসন ও সাতক্ষীরা পৌরসভার যৌথ উদ্যোগে “ডেঙ্গুবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় শোকের ছায়া: জোহরের পর সাংবাদিক ও ব্যবসায়ী নেতা আব্দুল আলীমের জানাজা, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের আহ্বান
  • সাংবাদিক শেখ আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক
  • সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই
  • সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ
  • প্লাস্টিকের ভিড়ে হারিয়ে যাচ্ছে বাঁশের তৈরি পণ্য
  • সাতক্ষীরায় দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে এস এস এন্টারপ্রাইজের যাত্রা শুরু
  • জুলাই সনদের বাস্তবায়ন দেখতে চায় দেশের অধিকাংশ মানুষ: শহিদুল ইসলাম মুকুল
  • সাতক্ষীরায় ডেঙ্গু বাড়ছে, বাড়ি বাড়ি সচেতনতায় ভিবিডির স্বেচ্ছাসেবকেরা
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় পৌর দীঘিতে মৎস্য পোনা অবমুক্তকরণ
  • খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া
  • সাতক্ষীরায় চিহ্নিত মাদক কারবারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন